বাঘাইছড়ি প্রতিনিধি | ০৮:৩৯ পিএম, ২০২৬-০৮-১৪
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ও সাজেক ইউনিয়নের দুর্গম ভূয়াছড়ি এলাকায় পানিতে ডুবে অনুষ্কা চাকমা (৫) ও কান্দারা চাকমা (১২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। পৃথক এ ঘটনায় দুই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, খেদারমারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে ডুবে যায় অনুষ্কা চাকমা। সে ওই এলাকার সুজিত বিকাশ চাকমার মেয়ে। পরে তার বাবা তাকে উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্টু চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাড়ির পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে।
এদিকে সাজেক ইউনিয়নের দুর্গম ভূয়াছড়ি এলাকায় কাচালং নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় ১২ বছর বয়সী কান্দারা চাকমা। পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, গত ১১ আগস্ট দুপুরে নদীতে গোসল করতে গিয়ে সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। তিন দিন পর আজ দুপুরে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
দুরছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক জুলফিকার ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তে ধারণা করা হয়েছে, গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে শিশুটির মৃত্যু হয়েছে।
অনুষ্কা চাকমার মৃত্যুর খবর পেয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান তাৎক্ষণিকভাবে তার পরিবারের বাড়িতে যান। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
দুই শিশুর মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি-মানিকছড়ি সড়কের বিভিন্ন ঝুঁকিপূর্ণ ও দুর্ঘটনাপ্রবণ স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন রাঙা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাই লেকের সীমানা জরিপ করে এর ভেতরে থাকা অবৈধ স্থাপনার মালিকদের নাম-ঠিকানাসহ তা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে বিশেষ অভিযান চালিয়ে ২৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক যুবককে গ্রেপ্তার করেছে কোতয়ালী ...বিস্তারিত
মেহেদী হাসান : মরহুমা বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাঙামাটি জেলা ছাত্রদলের উদ্যোগে মিলাদ, দোয়া ম...বিস্তারিত
আজগর আলী খান : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তাঁর রুহে...বিস্তারিত
আজগর আলী খান : সাম্প্রতিক টানা বৃষ্টিপাত, পাহাড়ি ঢল ও আকস্মিক পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত রাঙামাটির রাজস্থলী উপজেলার ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited