বাঘাইছড়ি প্রতিনিধি | ০৩:১৩ এএম, ২০২০-১২-১৫
রাঙ্গামাটির বাঘাইছড়িতে প্রথম বারের মত ডিজিটাল এক্সরে মেশিন স্থাপনের মধ্যদিয়ে এক ধাপ এগিয়ে গেলো হেলথ্ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার। ১৪ ডিসেম্বর সোমবার বিকাল ৪ ঘটিকায় ডিজিটাল এক্সরে মেশিনের শুভ উদ্বোধন করেন বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বাঘাইছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন মামুন,।
এসময় ডাঃ মোহাম্মদ আরিফ হোসেন সহ হেলথ্ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের পরিচালনা পরিষদের সদস্যগন উপস্থিত ছিলেন। বাঘাইছড়ি উপজেলার প্রথম ব্যাক্তি মালিকানাধিন ডায়াগনস্টিক সেন্টার হেলথ্ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারটি শুরু থেকেই উপজেলা বাসীর দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দিচ্ছে, আগে থেকেই ইসিজি, আলট্রাসনো সহ নানাবিদ পরীক্ষার করলেও ছিলোনা ভালো মানের এক্সরে ফলে ছোটখাটো কোন সমস্যা হলেই শুধু মাত্র এক্সরে করাতে যেতে হতো ৬৫ কিলোমিটার দূরের খাগড়াছড়ি জেলা সদরে। ফলে সময় ক্ষেপনের পাশাপাশি পোহাতে হত সিমাহীন দূর্ভোগ।
মানুষের এই দূর্ভোগ লাগবে প্রায় ১২ লক্ষ টাকা ব্যায়ে এবার বাঘাইছড়িতেই আধুনিক ডিজিটাল এক্সরে মেশিন স্থাপন করেছে হেলথ্ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার। ফলে মানুষের সময় ও টাকার পাশাপাশি দূর্ভোগের দিনও শেষ হতে চলেছে। এখন মাত্র ১৫-২০ মিনিটের মধ্যেই রিপোর্ট পেয়ে অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিয়ে বাড়ীতে ফিরতে পারছেন উপজেলার দূর্গম অঞ্চলের মানুষেরা।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited