মাহাদি বিন সুলতান | ১২:৫৭ এএম, ২০২৬-০৮-৩০
রাঙামাটির তবলছড়ি বাজারের ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় ও আশির্বাদ কামনা করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে জেলা পরিষদ চেয়ারম্যান তবলছড়ি বাজারের প্রতিটি দোকান পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে তিনি ব্যবসা-বাণিজ্যের সার্বিক পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
এসময় রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেত অপু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, জেলা পরিষদ সদস্য নন্দিতা দাশ, তবলছড়ি বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল করিম, সহ সভাপতি হেলাল উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. হোসাইন, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক আলমগীর, কোষাধ্যক্ষ বরুন চন্দ্র রায় ও ৪নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী জরিনা বেগম সহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেলা পরিষদ চেয়ারম্যান বাজার পরিদর্শনকালে বাজারের ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে তুলে ধরেন। চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ব্যবসায়ীদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
তবলছড়ি বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নেতৃত্বে বাজার পরিদর্শনকালে তিনি বলেন, স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং বাজারের সার্বিক পরিবেশ উন্নয়নে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। একই সঙ্গে ব্যবসায়ী ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited