মনির হোসেন | ০৭:১৬ পিএম, ২০২৬-০৯-০৭
রোববার (৬ সেপ্টেম্বর) বাদ এশা পুরাতন বাস স্টেশন জামে মসজিদে এ মাহফিলের আয়োজন করা হয়। পুরাতন বাস স্টেশন জামে মসজিদ পরিচালনা কমিটি, মুসল্লিবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে আয়োজিত মাহফিলে প্রায় ৮০০ জন ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, চরিত্র ও উম্মতের প্রতি তাঁর শিক্ষা এবং পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন পুরাতন বাস স্টেশন জামে মসজিদের খতিব হাফেজ সুলতান মাহমুদ আল-কাদেরী এবং মসজিদের ইমাম মোঃ মোস্তফা হেজাজী।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল। এছাড়াও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার মুসল্লিরা উপস্থিত ছিলেন।
মাহফিলে সভাপতিত্ব করেন মাহফিল আহ্বায়ক কমিটির সভাপতি মোঃ আলমগীর। সঞ্চালনা করেন পুরাতন বাস স্টেশন জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইউচুফ চৌধুরী।
এ সময় মাহফিল আহ্বায়ক কমিটির সদস্য মোঃ খালেক, মোঃ শাহাদাদ, মোঃ জামাল, ইকবাল, জসিম, মোঃ লাইস মিয়াসহ কমিটির অন্যান্য সদস্য এবং অত্র এলাকার মুসল্লিরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মিলাদ ও দরুদ পাঠ করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন শফিউল আলম।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে উপস্থিত প্রায় ৮০০ জন ধর্মপ্রাণ মুসল্লির জন্য আয়োজকদের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নে সাম্প্রতিক অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষ...বিস্তারিত
মনির হোসেন : রোববার (৬ সেপ্টেম্বর) বাদ এশা পুরাতন বাস স্টেশন জামে মসজিদে এ মাহফিলের আয়োজন করা হয়। পুরাতন বাস স্ট...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি, চুরি, মাদক সেবন ও মাদক কারবার...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : রাঙামাটির বিলাইছড়ি উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশ-কে উষ্ণ অভ্যর্থনা...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে নিরাপদ মাতৃসেবা নিশ্চিত করা, নারীদের স্বাস্থ্যসেবা বিষয়ে দক...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited