আলমগীর মানিক | ০১:০২ এএম, ২০২৬-০৯-০৯
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার জেরে হোয়াটসঅ্যাপে হুমকি দেওয়ার অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রনেতা।
এ ঘটনায় এক নির্মাণ ঠিকাদারের বিরুদ্ধে রাঙামাটি কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় থানায় গিয়ে জিডি করেন জিশান আহমেদ (২৪)। জিডিতে চট্টগ্রামের রাউজান এলাকার বাসিন্দা শেখ দিদারুল (৪৫)-এর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। জিডি নম্বর ৮৬৬।
মধ্যরাতে দেওয়া এক ভিডিও বার্তায় জিশান আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা নিয়ে দিনভর শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আলোচনা-সমালোচনা চলছিল।
শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি তুলে ধরে তিনি ফেসবুকে একটি পোস্ট দেন। জিশানের দাবি, বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের মামুন স্যারের সঙ্গে তাঁর কথা হয়েছিল।
ওই কর্মকর্তা তাঁকে জানিয়েছিলেন, রাস্তার কাজ শেষ না হওয়া এবং চালক নিয়োগ না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের বাসগুলো চালু করা যাচ্ছে না।
এরপর তিনি জনস্বার্থে বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করেন। ভিডিও বার্তায় জিশান বলেন, সড়কের কাজ জুন মাসের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও কাজ সম্পন্ন না হওয়ায় তিনি এর কারণ জানতে চেয়েছিলেন।
একপর্যায়ে ফেসবুক পোস্ট ও কমেন্টে তিনি ধারণা প্রকাশ করেন, ঠিকাদারের কারণে হয়তো রাস্তার কাজ আটকে আছে।
তাঁর ভাষ্য, ওই পোস্টের পর মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৭ মিনিটের দিকে সংশ্লিষ্ট ঠিকাদার তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে কল করেন।
এ সময় ঠিকাদার তাঁকে কেন ঠিকাদারের বিরুদ্ধে কথা বলেছেন—এ নিয়ে প্রশ্ন করেন এবং হুমকি দেন বলে অভিযোগ করেন জিশান।
জিশানের অভিযোগ, তাঁকে সামাজিকভাবে হেয় করা, তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধরনের ‘ন্যারেটিভ’ তৈরি করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ‘চাঁদাবাজ’ হিসেবে ট্যাগ দেওয়ার হুমকি দেওয়া হয়।
এমনকি তাঁর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার কথাও বলা হয় বলে দাবি করেন তিনি।
জিশান বলেন, “আমার সঙ্গে তো আপনার এ বিষয়ে কোনো কথাই হয়নি” এ কথা তিনি ঠিকাদারকে জানান।
তবে তাঁর দাবি, এরপরও ঠিকাদার একই ধরনের কথা বলতে থাকেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় থেকে টাকা না পাওয়ার কারণে কাজ এগিয়ে নিতে পারছেন না; এমন কথাও ঠিকাদার বলেছেন বলে ভিডিও বার্তায় দাবি করেন তিনি।
এ ঘটনায় নিজের নিরাপত্তা ও সামাজিক মর্যাদা রক্ষার পাশাপাশি ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে বিষয়টি নথিভুক্ত রাখার জন্য থানায় জিডি করেছেন বলে জানান জিশান।
ভিডিও বার্তায় জিশান আরও বলেন, “সুস্থ তদন্তের মাধ্যমে অভিযুক্ত কনস্ট্রাকশন ঠিকাদারের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেওয়া হবে” এমনটাই তিনি প্রত্যাশা করেন।
এদিকে থানায় করা জিডিতে হোয়াটসঅ্যাপে কল ও হুমকির বিষয়টি উল্লেখ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।
তবে জিশানের অভিযোগের বিষয়ে অভিযুক্ত ঠিকাদার শেখ দিদারুলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মেহেদী হাসান : প্রযুক্তিনির্ভর সাইবার অনুসন্ধানের মাধ্যমে রাঙামাটিতে ৪২টি হারানো মোবাইল ফোন এবং বিভিন্ন ঘটনায়...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্ট...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় সাজাপ্রাপ্ত মাদক মামলার এক আসামিক...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙ্গামাটিতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে রাঙ্গামাটি চ্যাম্পিয়ন্স লীগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। জ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited