মেহেদী হাসান | ০২:১৪ পিএম, ২০২৬-০৯-০৯
প্রযুক্তিনির্ভর সাইবার অনুসন্ধানের মাধ্যমে রাঙামাটিতে ৪২টি হারানো মোবাইল ফোন এবং বিভিন্ন ঘটনায় খোয়া যাওয়া মোট ৭৭ হাজার টাকা উদ্ধার করেছে ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৮ এপিবিএন)। একই সঙ্গে বিপদগ্রস্ত তিনজন ভিকটিমকে উদ্ধারে সহায়তা করেছে পুলিশের সাইবার ক্রাইম সেল।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাঙামাটি ১৮ এপিবিএনের কনফারেন্স রুমে এক হস্তান্তর অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোন ও অর্থ সংশ্লিষ্টদের কাছে তুলে দেওয়ার আগে যথাযথ যাচাই-বাছাই করা হয়।
পরে যাচাই প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া মোবাইল ফোন ও অর্থ প্রকৃত মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
১৮ এপিবিএনের সাইবার ক্রাইম সেল ও সংশ্লিষ্ট সদস্যদের প্রযুক্তিগত অনুসন্ধান, তথ্য বিশ্লেষণ এবং নিরলস প্রচেষ্টায় এসব মোবাইল ফোন ও অর্থ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ৭৭ হাজার টাকার মধ্যে ভুলবশত অন্যের কাছে বা হিসাবে চলে যাওয়া ৪৭ হাজার টাকা এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৩০ হাজার টাকা রয়েছে।
যথাযথ যাচাই-বাছাই শেষে এসব অর্থও প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ রেজাউল করিম।
এ সময় উপস্থিত ছিলেন সহ-অধিনায়ক মোঃ এনায়েত করিম, পিপিএম-সেবা, এ্যাডজুটেন্ট মোঃ মশিয়ার রহমান, সহকারী পুলিশ সুপার মোঃ ইত্তেখায়রুল ইসলাম, ১৮ এপিবিএনের পুলিশ পরিদর্শক, সদস্যবৃন্দ এবং সাইবার ক্রাইম সেলের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানে অধিনায়ক মোঃ রেজাউল করিম বলেন, “জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব।
হারানো মোবাইল ফোন, অর্থ এবং বিপদগ্রস্ত ভিকটিম উদ্ধারে ১৮ এপিবিএন সর্বোচ্চ আন্তরিকতা, পেশাদারিত্ব ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম অব্যাহত রাখবে।”
তিনি মোবাইল ব্যাংকিং ও অনলাইন লেনদেনের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি প্রতারণার শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ দেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে মোবাইল ফোন ও মোবাইল ব্যাংকিং মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ।
ফলে মোবাইল হারানো কিংবা অনলাইন লেনদেনে অর্থ খোয়া গেলে ভুক্তভোগীরা নানা ভোগান্তিতে পড়েন।
এসব অভিযোগ গুরুত্বের সঙ্গে নিয়ে প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ ও সাইবার অনুসন্ধানের মাধ্যমে হারানো সম্পদ উদ্ধারে কাজ করছে ১৮ এপিবিএন।
উদ্ধারকৃত মোবাইল ফোন ও অর্থ হাতে পেয়ে প্রকৃত মালিকদের মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা যায়। এ সময় তারা ১৮ এপিবিএন, রাঙামাটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মেহেদী হাসান : প্রযুক্তিনির্ভর সাইবার অনুসন্ধানের মাধ্যমে রাঙামাটিতে ৪২টি হারানো মোবাইল ফোন এবং বিভিন্ন ঘটনায়...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্ট...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় সাজাপ্রাপ্ত মাদক মামলার এক আসামিক...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙ্গামাটিতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে রাঙ্গামাটি চ্যাম্পিয়ন্স লীগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। জ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited