নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদারের সঙ্গে রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সৌজন্য সাক্ষাৎ


আলমগীর মানিক    |    ০২:৫৬ পিএম, ২০২৬-০৯-১০

নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদারের সঙ্গে রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সৌজন্য সাক্ষাৎ

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদ্য মনোনীত চেয়ারম্যান ও রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নেতৃবৃন্দ। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা, উত্তরীয় ও সম্মাননা স্মারক প্রদান করে অভিনন্দন জানানো হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটিতে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সমিতির নেতৃবৃন্দ নবনিযুক্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানান এবং জেলার সার্বিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং কাঠ ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে গঠনমূলক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে সমিতির পক্ষ থেকে চেয়ারম্যান দীপন তালুকদার দীপুর গলায় উত্তরীয় পরিয়ে দেওয়া হয় এবং তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

পাশাপাশি ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাঁকে অভিনন্দন জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হাজী মো. আজম খান চৌধুরী, সহ-সভাপতি মো. রবিউল আলম রবি, সাধারণ সম্পাদক শাওন ফরিদ, সহ-সাধারণ সম্পাদক হাজী মো. বখতিয়ার হোসেন মুরাদ, অর্থ ও পরিকল্পনা সম্পাদক শহীদুল্লাহ কাজল, সমাজসেবা সম্পাদক মো. কামাল হোসেন চৌধুরীসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎকালে সমিতির নেতারা বলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে দীপন তালুকদারের নেতৃত্বে জেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তারা আশাবাদী।

একই সঙ্গে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি, স্থানীয় অর্থনীতির বিকাশ এবং কাঠ ব্যবসার সঙ্গে জড়িত উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা সমাধানে পরিষদের কার্যকর ভূমিকার প্রত্যাশা করেন তারা।

জবাবে চেয়ারম্যান দীপন তালুকদার দীপু সমিতির নেতৃবৃন্দকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে বলেন, রাঙামাটির সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসা-বাণিজ্যের বিকাশে সংশ্লিষ্ট সকল শ্রেণি-পেশার মানুষের মতামত ও সহযোগিতাকে গুরুত্ব দেওয়া হবে।

তিনি জেলার উন্নয়ন অগ্রযাত্রাকে আরও বেগবান করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় পক্ষ জেলার উন্নয়ন, ব্যবসায়িক সম্ভাবনা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।