মেহেদী হাসান | ০৭:০৯ পিএম, ২০২৬-০৯-১১
পাহাড় ও হ্রদের শহর রাঙামাটিতে ঘুরতে এসে হারিয়ে যাওয়া এক পর্যটকের আইফোন মাত্র ১০ ঘণ্টার মধ্যে উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), রাঙামাটি সাইবার ক্রাইম সেল।
গত ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ঢাকা থেকে রাঙামাটিতে বেড়াতে আসেন মো. মাজহারুল ইসলাম মাহী। ভ্রমণের একপর্যায়ে তার ব্যবহৃত আইফোন-১৩ (iPhone 13) হারিয়ে যায়। গুরুত্বপূর্ণ ও প্রিয় ফোনটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি।
বিষয়টি জানার পর দ্রুত তৎপরতা শুরু করে ১৮ এপিবিএনের সাইবার ক্রাইম সেল। আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার ও প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে তথ্য সংগ্রহ করে মাত্র ১০ ঘণ্টার মধ্যে হারিয়ে যাওয়া আইফোনটি উদ্ধার করা হয়।
পরে উদ্ধার করা ফোনটি যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিক মো. মাজহারুল ইসলাম মাহীর কাছে হস্তান্তর করা হয়। দ্রুততম সময়ে হারানো ফোন উদ্ধার করে দেওয়ায় ১৮ এপিবিএন ও সাইবার ক্রাইম সেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভুক্তভোগী পর্যটক।
ভুক্তভোগী মো. মাজহারুল ইসলাম মাহী, পিতা—কবিরুল ইসলাম, মাতা—সাইদা বেগম। তিনি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দনিয়া এলাকার ৬১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
১৮ এপিবিএন, রাঙামাটি সাইবার ক্রাইম সেল জানিয়েছে, জনসাধারণ ও পর্যটকদের নিরাপত্তা এবং সেবায় তারা সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। মোবাইল ফোন হারিয়ে গেলে কিংবা যেকোনো সাইবার সংক্রান্ত সমস্যায় প্রয়োজনীয় সহায়তার জন্য ১৮ এপিবিএনের সাইবার ক্রাইম সেলের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ভ্রমণে এসে অসুস্থ হয়ে হাসনাতুল কাদের (৪২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ সে...বিস্তারিত
সোহেল রানা : স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সরকারি স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে রাঙামাটি জেনারেল ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব জাতিগোষ্ঠীর সাংবিধানিক অধিকার রক্ষা, সার্বভৌমত্ব নিশ্চিতকরণ এবং...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় তরুণদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সামাজিক উন্নয়...বিস্তারিত
মেহেদী হাসান : ডায়াবেটিস রোগীদের চিকিৎসাসেবার পাশাপাশি এবার স্বল্পমূল্যে হৃদরোগীদের চিকিৎসাসেবা দেওয়ার উদ্য...বিস্তারিত
মেহেদী হাসান : পাহাড় ও হ্রদের শহর রাঙামাটিতে ঘুরতে এসে হারিয়ে যাওয়া এক পর্যটকের আইফোন মাত্র ১০ ঘণ্টার মধ্যে উদ্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited