মেহেদী হাসান | ১০:০৭ পিএম, ২০২৬-০৯-১১
ডায়াবেটিস রোগীদের চিকিৎসাসেবার পাশাপাশি এবার স্বল্পমূল্যে হৃদরোগীদের চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে রাঙামাটি ডায়াবেটিক সমিতি পরিচালিত রাঙামাটি ডায়াবেটিক হাসপাতাল।
আগামী থেকে প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে রাঙামাটি ডায়াবেটিক হাসপাতালে হৃদরোগীদের জন্য এ বিশেষ চিকিৎসাসেবা প্রদান করা হবে।
এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি ডায়াবেটিক সমিতির সভাপতি কৃষিবিদ কাজল তালুকদার।
সভায় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক ডা. পরশ খীসা, রাঙামাটি জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) ডা. শুভ্রসোম চাকমা এবং সমিতির কার্যকরী কমিটির সদস্যরা।
সভায় জানানো হয়, ডায়াবেটিক হাসপাতালটি দীর্ঘদিন ধরে সাধারণ ও ডায়াবেটিস রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছে।
পাশাপাশি চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবাও দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার স্বল্পমূল্যে হৃদরোগীদের চিকিৎসাসেবা চালু করা হয়েছে।
সমিতির সাধারণ সম্পাদক ডা. পরশ খীসা বলেন, মানুষের সেবার উদ্দেশ্যেই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে।
বর্তমানে বাইরে থেকে নিয়মিত কোনো আর্থিক সহায়তা না পাওয়ায় নিজেদের অর্থেই হাসপাতালের কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে।
আর্থিক সংকটের মধ্যেও চিকিৎসাসেবা অব্যাহত রাখার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, চিকিৎসক ও কর্মীদের বেতনসহ অন্যান্য ব্যয় বহন করা দিন দিন কঠিন হয়ে পড়ছে।
এ অবস্থায় হাসপাতালের কার্যক্রম অব্যাহত রাখতে সমাজের বিত্তবান ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
রাঙামাটিতে স্বল্পমূল্যে হৃদরোগের চিকিৎসাসেবা চালু হওয়ায় স্থানীয় রোগীরা সহজে বিশেষজ্ঞ চিকিৎসা নেওয়ার সুযোগ পাবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
মেহেদী হাসান : রাঙামাটিতে ভ্রমণে এসে অসুস্থ হয়ে হাসনাতুল কাদের (৪২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ সে...বিস্তারিত
সোহেল রানা : স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সরকারি স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে রাঙামাটি জেনারেল ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব জাতিগোষ্ঠীর সাংবিধানিক অধিকার রক্ষা, সার্বভৌমত্ব নিশ্চিতকরণ এবং...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় তরুণদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সামাজিক উন্নয়...বিস্তারিত
মেহেদী হাসান : ডায়াবেটিস রোগীদের চিকিৎসাসেবার পাশাপাশি এবার স্বল্পমূল্যে হৃদরোগীদের চিকিৎসাসেবা দেওয়ার উদ্য...বিস্তারিত
মেহেদী হাসান : পাহাড় ও হ্রদের শহর রাঙামাটিতে ঘুরতে এসে হারিয়ে যাওয়া এক পর্যটকের আইফোন মাত্র ১০ ঘণ্টার মধ্যে উদ্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited