অহিদুল ইসলাম অভি | ১২:২৪ পিএম, ২০২৬-০৯-১৪
রাঙামাটি সদর হাসপাতাল এলাকার একটি বসতবাড়ির উঠানে জালে পেঁচিয়ে আটকে পড়া প্রায় ৮ ফুট লম্বা ও ৯ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ৬টার দিকে রাঙামাটি সদর হাসপাতাল এলাকার একটি বসতবাড়ির উঠানে জালে পেঁচানো অবস্থায় অজগরটি দেখতে পান স্থানীয়রা। বিষয়টি দেখে প্রতিবেশী ছৈয়দ আমিন বন বিভাগের এক কর্মীকে ফোন করে সাপটির বিষয়ে জানান।
পরে এলাকাবাসী অজগরটি নিরাপদে উদ্ধার করে বন বিভাগের কর্মী ফরেস্টার মোঃ শফিকুল ইসলামের কাছে হস্তান্তর করেন।
ফরেস্টার শফিকুল ইসলাম জানান, উদ্ধার করা অজগরটিকে নিরাপদে লোকালয় থেকে দূরে প্রাকৃতিক পরিবেশ ও জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
স্থানীয়দের উদ্যোগে অজগরটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। এতে সাপটিকে নিরাপদে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার ব্যবস্থা করা হয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited