আলমগীর মানিক | ০৭:১১ পিএম, ২০২৬-০৯-১৪
রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়।
আর চিকিৎসাসেবার মূল ভিত্তি যখন মানবিকতা, তখন অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হয়ে ওঠে সবচেয়ে বড় দায়িত্ব।
সেই মানবিক দায়িত্ববোধেরই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে রাঙামাটি জেনারেল হাসপাতাল ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগ।
অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য সমন্বিত উদ্যোগে এক মানসিক প্রতিবন্ধী রোগীর জটিল হাড়ের অস্ত্রোপচার সম্পূর্ণ বিনামূল্যে সফলভাবে সম্পন্ন করে মানবিক চিকিৎসাসেবার উজ্জ্বল নজির সৃষ্টি করেছে প্রতিষ্ঠান দুটি।
গত ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২টা ৫৫ মিনিটে ৩৯ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী আব্দুর রহিম গুরুতর হাড় ভাঙাজনিত (Fracture) সমস্যা নিয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি হন।
তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসকরা দ্রুত ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন (ORIF) অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।
রোগীর সবচেয়ে বড় সংকট ছিল তাঁর পাশে কোনো স্বজন বা পরিবারের সদস্যের উপস্থিতি না থাকা।
তবে সেই পরিস্থিতি তাঁর চিকিৎসায় কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মীদের সম্মিলিত উদ্যোগে প্রয়োজনীয় সব চিকিৎসাসেবা নিশ্চিত করা হয় এবং রোগীর সার্বিক দেখভালের দায়িত্বও মানবিকভাবে পালন করা হয়।
রাঙামাটি জেনারেল হাসপাতালের সিনিয়র অর্থোপেডিক কনসালট্যান্ট ডা. আশীষ এবং জুনিয়র অর্থোপেডিক কনসালট্যান্ট ডা. সুবীরের নেতৃত্বে জটিল অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন হয়।
পরবর্তীতে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধান এবং হাসপাতালের কর্মীদের আন্তরিক পরিচর্যায় রোগী বর্তমানে দ্রুত সুস্থতার পথে রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রোগীর সম্পূর্ণ চিকিৎসা কার্যক্রমে রাঙামাটি জেনারেল হাসপাতালের বিভিন্ন বিভাগ সমন্বিতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
পাশাপাশি সমাজসেবা অধিদপ্তর তাঁর চিকিৎসার জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করায় সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হয়েছে।
এ বিষয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালের সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন,এই উদ্যোগ প্রমাণ করে, মানবিকতা, আন্তরিকতা ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে অসহায় মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব।"
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর খান বলেন,রাঙামাটি জেনারেল হাসপাতাল অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সর্বদা অঙ্গীকারবদ্ধ।"
চিকিৎসকরা জানান, আব্দুর রহিম বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ সকলের কাছে তাঁর জন্য দোয়া ও শুভকামনা কামনা করেছে।
মানবিক দায়িত্ববোধ, আন্তরিক সেবাপ্রদান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগে রাঙামাটি জেনারেল হাসপাতালের এই ব্যতিক্রমী উদ্যোগ স্বাস্থ্যসেবায় মানবিকতার এক অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited