নিজস্ব প্রতিবেদক | ০২:৩৩ এএম, ২০২৬-০৯-১৬
রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত কনক কুমার চাকমা উপজেলার খামারপাড়া এলাকার মৃত ভুলক চন্দ্র চাকমার ছেলে। হামলায় তাঁর কপালে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য, রাতের দিকে কয়েকজন ব্যক্তি কনক কুমার চাকমার ওপর হামলা চালিয়ে পালিয়ে যায়। এতে বিদ্যালয়ের প্রহরীর কক্ষ ও আশপাশের এলাকায় রক্তের দাগ পাওয়া যায়।
তবে পুলিশের প্রাথমিক অনুসন্ধানে ঘটনাটির ভিন্ন একটি কারণের সম্ভাবনার কথা জানানো হয়েছে। নানিয়ারচর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কনক কুমার চাকমার কক্ষ ও আশপাশের এলাকা রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তাঁকে মদ্যপ অবস্থায় পাওয়া যায়।
পুলিশের ধারণা, ঘটনার আগে ৪-৫ জন ব্যক্তি একসঙ্গে মদ পান করছিলেন। পরে তাঁদের মধ্যে কোনো বিষয় নিয়ে বিরোধের সৃষ্টি হলে কনক কুমার চাকমাকে মারধর করা হয়ে থাকতে পারে। হামলার পর জড়িত ব্যক্তিরা পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ এবং হামলায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited