সোহেল রানা | ০৮:১৩ পিএম, ২০২৬-০৯-১২
স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সরকারি স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে রাঙামাটি জেনারেল হাসপাতালে বিশেষ পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) স্বাস্থ্য সেবা বিভাগ, বাংলাদেশ সচিবালয়ের হিসাব শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ সেলিম বালী রাঙামাটি জেনারেল হাসপাতাল সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম, প্রশাসনিক শৃঙ্খলা, রোগীদের সেবার পরিবেশ এবং সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে হাসপাতালের চিকিৎসক, নার্সিং কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ সেলিম বালী প্রতিটি রোগীর জন্য মানসম্মত ও কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।
তিনি বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। রোগী ও স্বজনদের সঙ্গে আন্তরিক, মানবিক ও পেশাদার আচরণের মাধ্যমে সরকারি স্বাস্থ্যসেবার প্রতি জনগণের আস্থা আরও বাড়ানোর পরামর্শ দেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা এবং আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মদ শওকত আকবর খানসহ হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক, নার্সিং কর্মকর্তা ও কর্মকর্তা-কর্মচারীরা।
মেহেদী হাসান : রাঙামাটিতে ভ্রমণে এসে অসুস্থ হয়ে হাসনাতুল কাদের (৪২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ সে...বিস্তারিত
সোহেল রানা : স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সরকারি স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে রাঙামাটি জেনারেল ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব জাতিগোষ্ঠীর সাংবিধানিক অধিকার রক্ষা, সার্বভৌমত্ব নিশ্চিতকরণ এবং...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় তরুণদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সামাজিক উন্নয়...বিস্তারিত
মেহেদী হাসান : ডায়াবেটিস রোগীদের চিকিৎসাসেবার পাশাপাশি এবার স্বল্পমূল্যে হৃদরোগীদের চিকিৎসাসেবা দেওয়ার উদ্য...বিস্তারিত
মেহেদী হাসান : পাহাড় ও হ্রদের শহর রাঙামাটিতে ঘুরতে এসে হারিয়ে যাওয়া এক পর্যটকের আইফোন মাত্র ১০ ঘণ্টার মধ্যে উদ্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited