মেহেদী হাসান | ১১:১৮ পিএম, ২০২৬-০৯-১৬
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠু ও দক্ষতার সঙ্গে পালনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিসংক্রান্ত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাঙামাটির ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) কার্যালয়ে প্রশিক্ষণ কার্যক্রমের প্রথম ব্যাচের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন ১৮ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) মো. রেজাউল করিম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. রেজাউল করিম নির্বাচনী দায়িত্বের গুরুত্ব তুলে ধরেন।
তিনি প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দায়িত্ব পালনের ক্ষেত্রে যথাযথভাবে কাজে লাগানোর জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।
পাশাপাশি নির্বাচনী দায়িত্ব পালনের সময় পেশাদারত্ব, শৃঙ্খলা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
সংশ্লিষ্টরা জানান, নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সের এটি ৮১তম ভেন্যু।
১৬ সেপ্টেম্বর ১৮ এপিবিএন, রাঙামাটিতে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৮ এপিবিএনের সহ-অধিনায়ক (অতিরিক্ত পুলিশ সুপার) ও ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. এনায়েত করিম।
এ সময় ১৮ এপিবিএনের এ্যাডজুটেন্ট (সহকারী পুলিশ সুপার) মো. মশিয়ার রহমান, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদক সেবন, দাঙ্গা সংগঠন ও আদালতের গ্র...বিস্তারিত
মেহেদী হাসান : স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠু ও দক্ষতার সঙ্গে পালনের লক্ষ্যে পুল...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে কোতোয়ালি থানা পুলিশ। অভিযানের অংশ হি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের রুমা উপজেলায় এক কিশোরীকে প্রায় চার মাস ধরে জিম্মি রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited