মেহেদী হাসান | ১০:২৫ এএম, ২০২৬-০৯-১৭
রাঙামাটির কোতয়ালী থানাধীন মানিকছড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে ২১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও একটি নাম্বারবিহীন সিএনজি অটোরিকশাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে মানিকছড়ি চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাঙামাটি থেকে খাগড়াছড়িগামী একটি সিএনজি অটোরিকশাকে চেকপোস্টে থামার সংকেত দেওয়া হলে চালক সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে মানিকছড়ি পুলিশ ক্যাম্পের সদস্যরা অপর একটি সিএনজি অটোরিকশা নিয়ে ধাওয়া করে সাপছড়ি ইউনিয়নের বৌধিপুর এলাকায় পেট জুরোনী রেস্টুরেন্টের সামনে সড়ক থেকে সিএনজিটি আটক করেন।
আটকের পর সিএনজিতে তল্লাশি চালিয়ে ছয়টি প্লাস্টিকের বস্তার ভেতরে রাখা ১৭৫টি স্যালাইনের প্যাকেট থেকে মোট ২১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে।
এ ঘটনায় অবৈধভাবে মাদক পরিবহনের অভিযোগে নাম্বারবিহীন সিএনজি অটোরিকশাসহ চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—মো. নুরুল ইসলাম (৬৮), হপেন ত্রিপুরা প্রকাশ সুজন (২১), ধনী ত্রিপুরা (৩০) এবং গোপন ত্রিপুরা প্রকাশ রাসেল (২৩)।
মানিকছড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) খোকন কান্তি রুদ্র জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দ করা সিএনজি অটোরিকশার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটির কোতয়ালী থানাধীন মানিকছড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে ২১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও একটি ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদক সেবন, দাঙ্গা সংগঠন ও আদালতের গ্র...বিস্তারিত
মেহেদী হাসান : স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠু ও দক্ষতার সঙ্গে পালনের লক্ষ্যে পুল...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে কোতোয়ালি থানা পুলিশ। অভিযানের অংশ হি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের রুমা উপজেলায় এক কিশোরীকে প্রায় চার মাস ধরে জিম্মি রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited