শহিদুল ইসলাম হৃদয় | ০৯:৪৩ পিএম, ২০২০-১২-১৫
রাঙামাটি জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস-২০২০ উপলক্ষ্যে অনলাইন কুইজ প্রতিযোগিতা এবং ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০ উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতা ও প্রেজেন্টেশন প্রতিযোগিতায় বিজয়ীদের ফলাফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার বিকালে রাঙামাটি জেলা প্রশাসকের ফেসবুক পেইজ “রাঙামাটি হিল ডিস্ট্রিক এডমিনিস্ট্রেশন” থেকে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে ভিন্ন ভিন্ন দিবসে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেয়া প্রতিযোগিদের নামসহ বিজয়ী ফলাফল ঘোষণা করা হয়।
মহান বিজয় দিবস-২০২০ উপলক্ষ্যে আয়োজিত অনলাইন কুইজ প্রতিযোগিতায় ক গ্রুপ (১ম শ্রেণি থেকে ৭ম শ্রেণি) প্রতিযোগিদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে গোধুলী আমানত বাগ স: প্রা: বি: এর পঞ্চম শ্রেণির ছাত্রী নীলিমা জাহান জ্যোতি, দ্বিতীয় স্থান অধিকার করেছে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের দ্বিতীয় শ্রেণির ছাত্র সূর্য চাকমা, তৃতীয় স্থান অধিকার করেছে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র সৈয়দ সাইফুল্লাহ।
খ গ্রুপ (৮ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি) প্রতিযোগিদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ইরফান হোসাইন, দ্বিতীয় স্থান অধিকার করেছে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মোঃ সাকাওয়াত হোসেন, তৃতীয় স্থান অধিকার করেছে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মেহেরুন্নেছা আক্তার।
অন্যদিকে, ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০ উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী ছাবরিনা তাজরিন তিশা(রোল ১৭), দ্বিতীয় স্থান অধিকার করেছে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র পার্থ কুমার সিংহ(রোল ৩২), তৃতীয় স্থান অধিকার করেছে আল আমীন ইসলামীয়া ফাযিল ডিগ্রী মডেল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র মোঃ ইনায়েতুল হক সাফী(রোল ১)। ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০ উপলক্ষ্যে আয়োজিত প্রেজেন্টেশন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র মোহম্মদ শামসিল আরিফীন, দ্বিতীয় স্থান অধিকার করেছে রাঙামাটি সরকারি কলেজের বিবিএস পাস ছাত্রী নুসরাত জাহান, তৃতীয় স্থান অধিকার করেছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইনঞ্জিনিয়ারিং এর ছাত্র জাকির হোসাইন।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited