অহিদুল ইসলাম অভি | ১১:৪৬ এএম, ২০২৬-১০-০৪
রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী কার্যক্রম, চুরি, মাদক কারবার ও মাদক সেবনের অভিযোগে যুবলীগ নেতাসহ ৯ জনকে আটক ও গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে দুই কিশোরও রয়েছে।
রোববার (৪ অক্টোবর ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, সন্ত্রাসী কার্যক্রম সংগঠনের অভিযোগে মোহাম্মদ জুনায়েদ (৩১), মো. ইব্রাহিম খলিল (২৩) ও মো. হৃদয়কে (২৪) গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, জুনায়েদ রাঙামাটি কোতয়ালী থানার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।
এছাড়া চুরি সংগঠনের অভিযোগে মো. রাকিব (২০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
মাদক সেবনের অভিযোগে জেকিসন তংচঙ্গা (২৯) ও পবিত্র চাকমাকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। মাদক কারবারের অভিযোগে মো. জাহিদ (২০) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, মাদক সেবনের সন্দেহে জড়িত থাকার অভিযোগে জাহিদ আলম (১৬) নামে এক কিশোরকে আটক করা হয়। এছাড়া মাদক সেবনের অভিযোগ এবং তার স্ত্রীর মাধ্যমে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ সংবাদ পাওয়ার পর মো. ইউসুফ (২৬) নামে আরেকজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক দুই কিশোরের পিতা-মাতা তাদের সংশোধনের সুযোগ দেওয়ার অনুরোধ করেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে যাচাই-বাছাই শেষে মুচলেকা গ্রহণের মাধ্যমে তাদের নিকট জিম্মায় দেওয়া হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মেহেদী হাসান : রাঙামাটিতে জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডি টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাঙ্গামাটিতে আয়োজিতব্য ৩য় নূরানী ওয়াজ ও মিলাদ মাহফিলের প্রà...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী কার্যক্রম, চুরি, মাদক কারবার ও মাদক সেবনà§...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর স্থায়ী সদস্য, সিনিয়র সাংবাদিক, কলামিস্ট...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবার ও মাদক সেবনের অভিযোগে পাঁচজনসহ মোট সাত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে তীব্র আকার ধারণ করেছে এলপিজি (গ্যাস) সংকট। জ্বালানি সংকটে শহরের এলপিজি ফিলিং স্টেশনগুà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited