নিজস্ব প্রতিবেদক | ১২:১২ এএম, ২০২৬-১১-১২
রাঙামাটির লংগদুতে বাংলাদেশ সেনাবাহিনীর অর্থায়নে ইসলামাবাদ সংযোগ সড়ক থেকে বরাদম বৌদ্ধ বিহার পর্যন্ত হেরিংবোন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) লংগদু জোনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পটির উদ্বোধন করেন লংগদু জোন কমান্ডার।
প্রকল্পের আওতায় ইসলামাবাদ সংযোগ সড়ক থেকে দক্ষিণ-পূর্ব দিকে লংগদু কলেজ হয়ে বরাদম বৌদ্ধ বিহার পর্যন্ত সড়ক নির্মাণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য, প্রেসক্লাব সভাপতি, সাংবাদিক, বরাদম বনবিহারের ভান্তে, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, সড়কটি নির্মিত হলে ওই এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন ঘটবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে।
লংগদু জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, দায়িত্বপূর্ণ এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন, জনদুর্ভোগ কমানো এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় এ সড়ক নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে।
সেনাবাহিনীর মতে, যোগাযোগব্যবস্থার উন্নয়ন শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্যসহ এলাকার আর্থসামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে সম্প্রীতি, পারস্পরিক আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারে ভূমিকা রাখবে।
লংগদু জোন ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ২৭ বিজিবি মারিশ্যা জোন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান কাচালং বর্ডার গারà§...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির লংগদু উপজেলায় হনুফা বেগম (২৬) নামে তিন সন্তানের জননীর বিষপানে মৃত্যুর ঘটনা ঘিরে রহস্যের ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির লংগদুতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে বাংলাদেশ সেনাবাহিনীর অর্থায়নে এবং ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৪৮টি মোবাইল ফোন, ভুল নম্বরে পাঠানো বিকাশের ৪৩ হাজার ৭০০ টাকা ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বিলাইছড়িতে স্থানীয় জনগোষ্ঠীর কারিগরি দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে অবশেষে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে আলোচিত গঙ্গারাম বাজারে বস...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited