নিজস্ব প্রতিবেদক | ১২:০৮ এএম, ২০২৬-১১-১১
রাঙামাটির কাপ্তাইয়ে ব্যবসায়ী ও ঠিকাদারদের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে পাহাড়ি সংগঠন জেএসএসের পরিচয়দানকারী এক ব্যক্তির বিরুদ্ধে। চাঁদা না দিলে ব্যবসা প্রতিষ্ঠান ও ঠিকাদারি কাজ বন্ধ করে দেওয়ার হুমকির অভিযোগের পর তাৎক্ষণিকভাবে তৎপর হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোন। সেনাবাহিনী ও স্থানীয় ব্যবসায়ী-ঠিকাদারদের সম্মিলিত উদ্যোগে চাঁদা দাবির অপচেষ্টা প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দুপুর ১টায় কাপ্তাই উপজেলার ৪ নম্বর ইউনিয়নের আপস্ট্রিম জেটিঘাট এলাকায় ৩৮ বীর কাপ্তাই সেনা জোন, স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ব্যবসায়ী ও ঠিকাদাররা জানান, গত ১৫ দিন ধরে জেএসএসের চাঁদা সংগ্রহকারী পরিচয়ে সাচিং প্রু মারমা নামের এক ব্যক্তি তাঁদের কাছে চাঁদা দাবি করে আসছেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে সংশ্লিষ্ট ব্যক্তি ব্যবসায়িক কার্যক্রম ও ঠিকাদারি কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করেন তাঁরা।
বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করা হলে কাপ্তাই জোন তাৎক্ষণিকভাবে সেনা টহল পাঠায়। সেনা সদস্যরা জেটিঘাট এলাকায় সরেজমিনে গিয়ে স্থানীয় ব্যবসায়ী ও ঠিকাদারদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।
এ সময় সেনা টহল কমান্ডার মেজর মো. এস. আরেফিন বলেন, স্থল ও জলপথে যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে কাপ্তাই জোনের কুইক রিঅ্যাকশন ফোর্স (কিউআরএফ) সার্বক্ষণিক নজরদারি ও প্রস্তুতিতে রয়েছে।
তিনি সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের পরিচয়ে দেওয়া এ ধরনের হুমকিকে ভিত্তিহীন ও অসাড় আস্ফালন হিসেবে উল্লেখ করে স্থানীয় ব্যবসায়ী, জেলে ও ঠিকাদারদের নির্ভয়ে তাঁদের স্বাভাবিক ব্যবসায়িক ও পেশাগত কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
স্থানীয় ব্যবসায়ী ও ঠিকাদাররা আশা প্রকাশ করেন, সেনাবাহিনীর এমন তৎপরতায় এলাকায় নিরাপদ ব্যবসায়িক পরিবেশ বজায় থাকবে এবং চাঁদাবাজির অপচেষ্টা প্রতিরোধ করা সম্ভব হবে।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাপ্তাইয়ে ব্যবসায়ী ও ঠিকাদারদের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে পাহাড়ি সংগঠন জেএসএসের পà...বিস্তারিত
আইয়ুব চৌধুরী : রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় খেলনা পিস্তল প্রদর্শন করে নগদ ২ লাখ টাকা ও স্বর্ণালংকà...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে চলমান অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক এতদিনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা অন্তত এমন একটি ঘটনা ঘটাল, যা রাঙামাটিà¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে কাপ্তাই উপজেলা তথ্য অফিসের আয়োজনে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহা...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটিতে পূর্ববিরোধের জেরে সন্তানসহ এক সাংবাদিককে কাভার্ড ভ্যান দিয়ে চাপা দিয়ে হত্যাচেষ্টা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited