মেহেদী হাসান | ০৩:০৩ পিএম, ২০২৬-১০-২৮
হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় হয়ে পুনরায় জেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অ্যানেক্স ভবনে জেলা পরিষদ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার রেজাউল করিম, ডা. মং ক্যাচিং সাগর (ইউএইচএনএফও), সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানস মুকুর চাকমা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া, সহকারী প্রকৌশলী সুব্রত বড়ুয়া এবং রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন বলেন, সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য নিয়মিত সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। হাতের মাধ্যমে বিভিন্ন জীবাণু শরীরে প্রবেশ করে ডায়রিয়া, শ্বাসতন্ত্রের সংক্রমণসহ নানা রোগ ছড়াতে পারে। তাই খাবার তৈরি ও গ্রহণের আগে, শৌচাগার ব্যবহারের পর এবং শিশুদের পরিচর্যার আগে-পরে সাবান ও পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে হাত ধোয়ার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এ জন্য জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর অভ্যাস চর্চায় সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় বক্তারা বিশ্ব হাত ধোয়া দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, নিয়মিত সাবান ও পরিষ্কার পানি দিয়ে হাত ধোয়ার অভ্যাস বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুস্থ ও নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের মধ্যে হাত ধোয়ার সঠিক পদ্ধতি ও প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
একই সঙ্গে রোগ প্রতিরোধ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে সবাইকে দৈনন্দিন জীবনে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার খিরাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও বাঁশ জব্দ করেছে à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited