নিজস্ব প্রতিবেদক | ১২:৩৯ পিএম, ২০২৬-১১-১০
খাগড়াছড়ি সদর ও গুইমারায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়েছে ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় এবং চাঁদের গাড়ি। গতরাত ৩টার দিকে গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ৮ জনকে আটক করেছে পুলিশ।
তাদের পরিচয় শনাক্ত এবং ঘটনার সাথে জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহরাওয়ার্দী।
অন্যদিকে, গতরাতে জেলা সদরের কল্যাণপুর মোড় এলাকায় পার্কিং করে রাখা একটি চাঁদের গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। আগুনে গাড়ির বেশীর ভাগ অংশ পুড়ে গেছে।
চাঁদের গাড়ির মালিক মো. শাহীন জানান, কল পেয়ে বাড়ি থেকে এসে দেখতে পান গাড়িতে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা নেভানোর কাজ করছে। বাজারের নৈশপ্রহরী দাবি করেন ১০-১২ জন লোক আগুন দিয়ে চলে যায়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায় কিসলু জানান, শহরের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে দুর্বৃত্তদের শনাক্তের কাজ চলছে।
আলমগীর মানিক : আলমগীর মানিক এতদিনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা অন্তত এমন একটি ঘটনা ঘটাল, যা রাঙামাটিà¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে কাপ্তাই উপজেলা তথ্য অফিসের আয়োজনে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহা...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটিতে পূর্ববিরোধের জেরে সন্তানসহ এক সাংবাদিককে কাভার্ড ভ্যান দিয়ে চাপা দিয়ে হত্যাচেষ্টা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ি সদর ও গুইমারায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়েছে ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় এবং চাঁদের গা...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : খাগড়াছড়িতে পিকআপ গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দীঘিনালা উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপন চà¦...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে জমকালো আয়োজন ও আনন্দঘন পরিবেশে অনà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited