অহিদুল ইসলাম অভি | ০৪:২২ পিএম, ২০২৬-১১-১০
রাঙ্গামাটিতে পূর্ববিরোধের জেরে সন্তানসহ এক সাংবাদিককে কাভার্ড ভ্যান দিয়ে চাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ‘দি বান্দরবান পরিবহন’-এর মালিক, ম্যানেজার ও চালকদের বিরুদ্ধে। এ ঘটনায় সাংবাদিক এস এম জাহাঙ্গীর আলম (৪৫) কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোমবার (৯ নভেম্বর) দায়ের করা অভিযোগে তিনি উল্লেখ করেন, তিনি দৈনিক রূপান্তর বাংলা পত্রিকার রাঙ্গামাটি জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। গত ৪ আগস্ট ‘দি বান্দরবান পরিবহন’-এর একটি বড় কাভার্ড ভ্যান হ্যাপির মোড় সড়কে বিপরীতমুখী অবস্থানে রেখে পণ্য ওঠানামা করায় জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এ ঘটনার একটি ভিডিও ধারণ করে প্রকাশ করেন তিনি। এরপর থেকেই পরিবহনটির মালিক মোখতার, ম্যানেজার ও চালকদের সঙ্গে তাঁর বিরোধের সৃষ্টি হয়। অভিযোগকারীর দাবি, ওই ভিডিও প্রকাশের পর থেকে তাঁকে বিভিন্ন সময় গাড়িচাপা দিয়ে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল।
অভিযোগে আরও বলা হয়, গত ৫ নভেম্বর দুপুর আনুমানিক ১টা ২৫ মিনিটে সন্তানদের নিয়ে মোটরসাইকেলে করে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভেদভেদী বাজারের মঞ্জু স্টোরের সামনে পৌঁছালে পেছন থেকে ‘দি বান্দরবান পরিবহন’-এর একটি বড় কাভার্ড ভ্যান তাঁর মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি এবং মোটরসাইকেলে থাকা তাঁর ছেলে জাবির, মেয়ে জারিন ও ছোট মেয়ে মুনতাহা আঘাতপ্রাপ্ত হন। এ ঘটনায় মোটরসাইকেলের পেছনের ব্যাকলাইট ও সামনের হেডলাইটের কভার ভেঙে যায়।
জাহাঙ্গীর আলমের অভিযোগ, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক তাঁর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরে ঘটনাস্থলে লোকজন জড়ো হলে গাড়িটি সরানোর কথা বলে চালক সেখান থেকে চলে যান। পরবর্তীতে পরিবহনটির মালিক মোখতারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। দুর্ঘটনার ভিডিও তাঁর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার দিন দুপুর ২টা ১ মিনিটের দিকে পরিবহনটির ম্যানেজার পরিচয়ে ০১৬৭৮৮২৭৬৩৩ নম্বর থেকে তাঁকে ফোন করা হয়। কথোপকথনের একপর্যায়ে ওই ব্যক্তি তাঁকে বলেন, ‘আপনি আগে এই পরিবহন নিয়ে একটি ভিডিও করেছিলেন। এসব করবেন না। এটি আপনার জন্য সতর্কবার্তা।’ পাশাপাশি রাস্তা ছোট হওয়ায় পণ্য ওঠানামার সুবিধার্থে বিপরীত পাশে গাড়ি রাখতে হয় এবং প্রশাসন বিষয়টি জানে বলেও ওই ব্যক্তি দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সাংবাদিক জাহাঙ্গীর আলম। তিনি পরিবহনটির মালিক মোখতার, ম্যানেজার ও সংশ্লিষ্ট চালকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন জানিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত পরিবহন মালিক, ম্যানেজার ও চালকদের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাপ্তাইয়ে ব্যবসায়ী ও ঠিকাদারদের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে পাহাড়ি সংগঠন জেএসএসের পà...বিস্তারিত
আইয়ুব চৌধুরী : রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় খেলনা পিস্তল প্রদর্শন করে নগদ ২ লাখ টাকা ও স্বর্ণালংকà...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে চলমান অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক এতদিনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা অন্তত এমন একটি ঘটনা ঘটাল, যা রাঙামাটিà¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে কাপ্তাই উপজেলা তথ্য অফিসের আয়োজনে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহা...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটিতে পূর্ববিরোধের জেরে সন্তানসহ এক সাংবাদিককে কাভার্ড ভ্যান দিয়ে চাপা দিয়ে হত্যাচেষ্টা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited