মেহেদী হাসান | ০৩:৩৯ পিএম, ২০২৬-১১-২১
খাগড়াছড়িতে সবজি বাগান করতে মাটি খুঁড়তে গিয়ে উদ্ধার হওয়া ৮২ মি.মি. ক্ষমতাসম্পন্ন মর্টারশেলটি নিরাপদে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট।
শনিবার (২১ নভেম্বর) সকালে খাগড়াছড়ি সদর উপজেলার চেঙ্গী ব্রিজ এলাকায় নদীর পাড়ের বালুচরে বিশেষ ব্যবস্থায় মর্টারশেলটি নিষ্ক্রিয় করা হয়। এ সময় সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সেনাবাহিনীর পক্ষ থেকে মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়।
এর আগে সকালে শালবন এলাকায় আরও কোনো বিস্ফোরক দ্রব্য মাটির নিচে রয়েছে কি না, তা খতিয়ে দেখে সংশ্লিষ্ট দল।
প্রাথমিক ধারণা, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত না হওয়ায় মর্টারশেলটি মাটির নিচে পুঁতে রাখা হয়ে থাকতে পারে।
জানা গেছে, শুক্রবার বিকেলে জেলা সদরের শালবন পল্লীটিলা এলাকায় সবজি বাগান তৈরির জন্য মাটি খুঁড়ছিলেন স্থানীয় যুবক বেলাল। এ সময় মাটির নিচে মর্টারশেলটির সন্ধান পান তিনি। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে সেটি নিজেদের হেফাজতে নেয়।
উল্লেখ্য, এর আগেও খাগড়াছড়ি সদর থানার পেছনে পুলিশ অফিসার্স ক্লাবের ভবন নির্মাণের জন্য মাটি খননের সময় একটি মর্টারশেল উদ্ধার হয়েছিল।
মেহেদী হাসান : খাগড়াছড়িতে সবজি বাগান করতে মাটি খুঁড়তে গিয়ে উদ্ধার হওয়া ৮২ মি.মি. ক্ষমতাসম্পন্ন মর্টারশেলটি নিরাà¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালংয়ের ১৪ কিলো এলাকায় সেনাবাহিনীর সঙ্গে আঞ্চলিক সà¦...বিস্তারিত
মেহেদী হাসান : তথ্যপ্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকার মানুষের আত্মকর্মসংস্থান ও বিকল্প আয়ের সুযোগ তৈরির লক্ষ্য...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য, আধ্যাত্মিক সাধনা ও পুণ্য অর্জনের মহিমায় রাঙামাটির ঐতিহ্যবাহী ...বিস্তারিত
মেহেদী হাসান : বৃষ্টি আর প্রতিকূল আবহাওয়াও থামাতে পারেনি ধর্মীয় আবেগ ও পুণ্য লাভের প্রত্যাশা। ঘূর্ণিঝড়ের প্রভাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited