সাজেক সড়কের অবরোধ তুলে দিতে সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছে হ্যেডম্যান, কার্বারী ও জনপ্রতিনিধিরা


ওমর ফারুক সুমন    |    ০৪:৪৫ পিএম, ২০২৬-১১-২৫

সাজেক সড়কের অবরোধ তুলে দিতে সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছে হ্যেডম্যান, কার্বারী ও জনপ্রতিনিধিরা

রাঙামাটি জেলার সাজেকের দাঁড়িপাড়া এলাকায় স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর মানুষদের নিয়ে সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছে হ্যেডম্যান, কার্বারী ও স্থানীয় জনপ্রতিনিধি'রা।

আজ বুধবার ( ২৫ নভেম্বর) বেলা ২ টার দিকে সাজেকের দাড়িপাড়া এলাকায় সমাবেশ ও সংবাদ সম্মেলন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন ৩৬ নং সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমাসহ বিভিন্ন মৌজার হেডম্যান, গ্রাম-প্রধান ও ইউপির সদস্যরা।

সমাবেশে বক্তব্যে বক্তারা বলেন, "সাজেক সড়কে প্রসীত পন্থী ইউপিডিএফের সংকীর্ণ দলীয় ইষ্যুকে ব্যবহার অবরোধ সৃষ্টি করো হয়েছে।

সাধারণ জনগণের স্বার্থ পরিপন্থী চলমান সড়ক অবরোধ কর্মসূচীর বিরুদ্ধে সরকারের ব্যবস্থা গ্রহণ এবং জনগণ নিয়ে গনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানানো হয়।