নিজস্ব প্রতিবেদক | ১২:৪৮ এএম, ২০২৬-১১-২৬
রাঙামাটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ছবি ও ভিডিও ছড়িয়ে মানহানি এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবু জাফর মো. এরশাদুল হক মন্ডল রাঙামাটি কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেছেন।
২৫ নভেম্বর ২০২৬ তারিখে করা আবেদনে তিনি অভিযোগ করেন, একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন মোবাইল নম্বর ও মেসেঞ্জার ব্যবহার করে তাঁকে দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছে। চক্রটির সদস্যরা তাঁর নামে অশ্লীল ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বিভিন্ন নম্বর থেকে হুমকি দিচ্ছে।
আবেদনে বলা হয়, চক্রটির সদস্যরা তাঁর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছে। টাকা না দিলে তাঁর নামে তৈরি করা মিথ্যা ও সুপার এডিট করা ভিডিও-ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তাঁর সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
আবেদনকারী আরও উল্লেখ করেন, ‘রাবেল’ নামের এক ব্যক্তি এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন বলে তাঁর সন্দেহ। ওই ব্যক্তি সরাসরি তাঁর সামনে না এসে বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে তাঁকে বারবার হয়রানি করছেন। তবে ওই ব্যক্তির প্রকৃত পরিচয়, ঠিকানা ও ব্যবহৃত মোবাইল নম্বর সম্পর্কে বিস্তারিত তথ্য তাঁর জানা নেই বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে কয়েকটি মোবাইল নম্বর উল্লেখ করে বলা হয়, এসব নম্বর থেকে তাঁকে হুমকি ও চাঁদা দাবির বার্তা পাঠানো হচ্ছে। পাশাপাশি বিভিন্ন ধরনের অশ্লীল ও মিথ্যা ভিডিও-ছবি তৈরি করে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি চরম নিরাপত্তাহীনতা ও মানসিক উদ্বেগের মধ্যে রয়েছেন।
আবেদনকারী জানান, বিষয়টি তাঁর ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা, তাঁদের ব্যবহৃত মোবাইল নম্বরসহ অন্যান্য তথ্য অনুসন্ধান এবং চাঁদা দাবি, প্রতারণা, হুমকি ও অপপ্রচারের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে দেওয়া আবেদনে তিনি বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ছবি ও ভিডিও ছড়িয়ে মানহানি এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিà¦...বিস্তারিত
বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রà¦...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটি জেলার সাজেকের দাঁড়িপাড়া এলাকায় স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর মানুষদের নিয়ে সমাবেশ ও সংবাদ সà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের গ্রামà§...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙামাটির বরকল উপজেলার দুর্গম এলাকার দক্ষিণ বরুনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ...বিস্তারিত
মেহেদী হাসান : খাগড়াছড়িতে সবজি বাগান করতে মাটি খুঁড়তে গিয়ে উদ্ধার হওয়া ৮২ মি.মি. ক্ষমতাসম্পন্ন মর্টারশেলটি নিরাà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited