খাগড়াছড়ি প্রতিনিধি | ০১:১৪ এএম, ২০২০-১২-১৮
মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ঐতিহাসিকভাবে স্বীকৃত মানিকছড়ির ‘মং সার্কেল চীফ’ দ্বাদশ মংরাজা প্রয়াত মংপ্রু সেইন-এর রাজবাড়ির সংস্কার ও সংরক্ষণে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেবে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। গত বুধবার দুপুরে মানিকছড়িতে ‘মংরাজা মংপ্রু সেইন ফাউন্ডেশন’ আয়োজিত এক অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চলের এরিয়া কমান্ডার ও ২৪ পদাতিক সেনাবাহিনীর অধিনায়ক মে: জেনারেল এস এম মতিউর রহমান প্রধান অতিথি হিশেবে উপস্থিত থেকে মহান মুক্তিযুদ্ধের বীর এই সংগঠকের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশের পাশাপাশি ভবিষ্যতেও রাজবাড়ির ঐতিহ্য ও সম্মান সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় অন্যান্য সামরিক কর্মকর্তার সাথে বিশেষ অতিথি হিশেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
জেলা পরিষদ চেয়ারম্যান মনোনীত হবার পর প্রথম যোগ দেয়া এই জনকর্মসূচিতে তিনি চট্টগ্রামের জিওসি’র অনুরোধে মং রাজ পরিবারের উত্তরাধিকাদের প্রতি রাজনৈতিক ও আদর্শিক দায়বদ্ধতার জায়গা থেকে ‘মুক্তিযুদ্ধের অসামান্য স্মৃতি বিজড়িত রাজবাড়ি’-এর উন্নয়ন-সংস্কার এবং সংরক্ষণে সব ধরনের ব্যবস্থা নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তারই অংশ হিশেবে তিনি বৃহস্পতিবার পরিষদের নির্বাহী প্রেেকৗশরী তৃপ্তি শংকর চাকমা’র নেতৃত্বে গঠিত একটি প্রতিনিধি দলকে সরেজমিনে মানিকছড়ি রাজবাড়িতে প্রেরণ করেন।
প্রতিনিধি দলের প্রধান নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শংকর চাকমা জানান, পরিষদ চেয়ারম্যান মহোদেয়ের নির্দেশনায় মহান মুক্তিযুদ্ধের ইতিহাসমন্ডিতি মংরাজ বাড়ি পরিদর্শন করেছি। এই প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা এবং ভবিষ্যতে এই জনগুরুত্বপূর্ন স্থানের বিকাশে প্রয়োজনীয় ব্যবস্থা কী হতে পারে; তা দেখেছি। আমরা পরিষদের পক্ষ থেকে খুব শিগগির উন্নয়নমূলক সব ব্যবস্থাই নেবো।
জেলা পরিষদ চেয়াম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম-সা: সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু জানান, রাজনৈতিকভাবে দীর্ঘদিন ধরেই মংরাজা মংপ্রু সেইন এবং মং বাড়ির ঐতিহাসিক ও রাজনৈতিক গুরুত্ব অনুধাবন করে আসছি। এখন দায়িত্ব পেয়েছি। তাই জিওসি মহোদয়ের পরামর্শ এবং আমাদের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতার জায়গা থেকে ‘মংরা বাড়ি’র ঐতিহ্য ও সংরক্ষণে যা যা করণীয়, সবটাই আমরা করবো।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited