আল মামুন | ০৯:২১ পিএম, ২০২০-০৯-১০
লক্ষ্মীছড়িতে গৃহবধুকে যৌন হয়রানীর অভিযোগ উঠেছে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে। বুধবার উপজেলার মেজর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত নুরে আলম লক্ষ্মীছড়ি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামীলীগের এই নেতার এ ধরনের ঘটনা নতুন কিছু নয়। বুধবার তিনি নিজের এক নিকট আত্মীয়কে ধর্ষণের চেষ্টা চালায়। এই সময় তিনি ঐ গৃহবধুকে নানা ভাবে যৌন হয়রানী ও অনৈতিক কাজ করার চেষ্টা করলেও উক্ত নারী এ ঘটনার বিরুদ্ধে স্বোচ্চার থেকে প্রতিবাদ করায় কোনরকমে রক্ষা পায়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ধরনের কাজের সাথে সম্পৃক্ত ব্যাক্তিকে সংগঠন থেকে বহিস্কারসহ দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছে স্থানীয় সচেতন এলাকাবাসী ও ঐ গৃহবধু।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যাক্তি অভিযোগ করেন, দলের সাইন বোর্ড ব্যবহার করে চাঁদাবাজী,ধান্ধাবাজি,ভূমি জালিয়াতি থেকে শুরু করে তার অপকর্মে এলাকাবাসী অতিষ্ঠ। এর আগেও সে এ ধরনের একাধিক ঘটনা ঘটিয়েছে।
অভিযুক্ত লক্ষ্মীছড়ি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম বলেন, নিজের আত্মীয়র মধ্যে ভুল ভুঝাবুঝি হয়েছে। তবে তিনি ঐ গৃহবধুকে যৌন হয়রানীর বিষয়টি অস্বীকার করেন।
এদিকে লক্ষ্মীছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য রেম্রাচাই চৌধুরী বিষয়টি শুনেছেন এবং বিষয়টি খতিয়ে দেখে অভিযোগ প্রমাণ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
লক্ষ্মীছড়ি থানার ওসি হুমায়ুন কবির জানান, মামা-ভাগ্নি একটি বিষয়ে লিখিত অভিযোগ এসেছে। বিষয়টি তাদের পারিবারিক এবং এটি মামলা হওয়ার মত নয় জানিয়ে তিনি বিষয়টি তদন্ত করে দেখবেন বলে জানান। তবে তিনি মামা ভাগ্নির মধ্যে ইশারা-ইঙ্গিতে অনেকটা যৌন হয়রানীর মত কথা বললেও তা যৌন হয়রানি ও ধর্ষণের চেষ্টার মধ্যে পড়ে না বলে জানান।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited