আল মামুন | ০৭:১৮ পিএম, ২০২১-০১-০১
খাগড়াছড়িতে জমে উঠেছে নৌকার প্রার্থীর প্রচার প্রচারণা। আগামী ১৬ জানুয়ারী ২০২১ খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সকালে খাগড়াছড়ি জেলা শহরের কদমতলী এলাকায় উঠান বৈঠক এর আয়োজন করা হয়।
এতে স্থানীয়রা অংশ নেয়। উঠান বৈঠকে নৌকার প্রার্থী নির্মলেন্দু চৌধুরী বলেন, পৌরসভার শাসক নয়,সেবক হয়ে জনগণের পাশে থাকতে চাই। তিনি আরো বলেন, সারাদেশে যে ভাবে উন্নয়ন হচ্ছে সেভাবেই উন্নয়নের ধারা বজায় রাখতে নৌকার কোন বিকল্প নেই।
এসময় তিনি খাগড়াছড়িতে আধুনিক পৌরসভা গড়তে সব ধরনের ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনগণের চাহিদা অনুসারে পর্যটনমূখী, জনবান্ধন পরিচ্ছন্ন শহরে রূপান্তরিত করবেন বলে জানান।
এতে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়–য়া, সদর উপজেলা চেয়ারম্যানে মো. শানে আলম, আওয়ামীলীগ নেতা গোলাম মোহাম্মদ চৌধুরী,হাজী রফিক,চন্দন কুমার দে,নুরুল আজমসহ নেতাকর্মীরা অংশ নেয়। এ সময় পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠন অনুষ্ঠিত হয়।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited