আল মামুন | ০৫:৩৬ পিএম, ২০২১-০১-০২
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, কোন বিদ্রোহী আওয়ামীলীগের নৌকায় আর চড়তে পারবে না। তিনি বলেন, যারা আওয়ামীলীগ করবে তাদের দলের প্রতি আনুগত্য থাকবে। তারা নেত্রীর সিদ্ধান্ত অমান্য করা নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী হতে পারে না। আর যারা দলের ও নেত্রীর সিদ্ধান্ত অমান্য করবে তারা দলের সদস্য পদ পাবে না।
শনিবার (২ জানুয়ারী ২০২১) দুপুরে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর ও অবমাননার প্রতিবাদে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, দলে একাধিক যোগ্য প্রার্থী থাকতে পারে। তার মধ্যে নেত্রী যাকে চূড়ান্ত মনোনিত করবে তার বিরুদ্ধে যাওয়ার কোন সুযোগ নেই। যারা আওয়ামীলীগ করবে, তাদের নেত্রীর সিদ্ধান্ত মেনে নৌকার পক্ষে কাজ করতে হবে।
দলকে শৃঙ্খলায় আনতে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোন বিদ্রোহী আর আওয়ামীলীগের নৌকায় আর চড়তে পারবেনা। যারা বিদ্রোহ করবে, তারা দলের সদস্য পদ আর পাবেনা বলেও হুশিয়ারী জানান তিনি। এসময় তিনি খাগড়াছড়িতে নৌকার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে সকলের প্রতি আহবান জানান।
শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি’র সভাপতিত্বে আয়োজিত কর্মী সমাবেশে এসময় আরো উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা এমপি, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি কল্যান মিত্র বড়–য়া, সাধারণ সম্পাদক ও পৌর নির্বাচনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নির্মলেন্দু চৌধুরী,সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও আওয়ামীলীগ নেতা, এড. আশুতোষ চাকমা,এমএ জব্বার, পার্থ ত্রিপুরা জুয়েল,শতরূপা চাকমা,শাহিনা আক্তার,খোকনেশ^র ত্রিপুরাসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়। পরে সমাবেশ শেষে তিনি নৌকা প্রতীকের পক্ষে খাগড়াছড়ি শহরে গনসংযোগ করেন।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited