আল মামুন | ০৩:১৯ পিএম, ২০২১-০১-০৬
খাগড়াছড়িতে ট্রাক-থ্রী হুইলারের সংঘর্ষে নুসরাত জাহান নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার দুপুরে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের আলুটিলা শীলাছড়ি ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো অন্তত ৫ জন আহত হয়েছেন।
নিহত নুসরাত জাহান খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলাধীন ভূইয়াপাড়ার হারুনুর রশীদের মেয়ে। কলেজে ভর্তির কাজে মায়ের সাথে খাগড়াছড়ি সদরে আসছিল।
আহতরা হলো, মাটিরাঙ্গা উপজেলার ভূইয়াপাড়ার মোছা. তৈয়বা, রামগড়ের গর্জনতলীর হৈমন্তী শীল, খোকন চন্দ্র শীল, জেলা সদরের খাগড়াপুরের আলো রাণী ত্রিপুরা ও কুসুম রাণী ত্রিপুরা।
পুলিশ সদর থানার উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর জানান, আলুটিলা শীলাছড়ি ব্রীজ এলাকায় ট্রাক-থ্রী হুইলারের সংঘর্ষে নিহত কলেজ শিক্ষার্থীর মরদেহ সদর হাসপতালে রয়েছে। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পাহাড়ী ঢালু রাস্তায় অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ। ট্রাক ও থ্রী হুইলারের চালকরা পলাতক রয়েছে বলে তিনি জানান।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পূর্ণ জীবন চাকমা জানান, আহতদের মধ্যে কুসুম রাণী ত্রিপুরাকে উন্নত উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের প্রেরণ করা হয়েছে। বাকীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited