নুরুল কবির | ০৪:৪২ পিএম, ২০২১-০১-২৩
বান্দরবানে প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহার পেল ৩৩৯টি ঘর ভূমি ও গৃহহীন পরিবার। শনিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীনদের মধ্যে এ ঘরগুলোর হস্তান্তর প্রক্রিয়ার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বান্দরবান জেলা প্রশাসক এর সভাকক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি,বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: জিয়াউল হক। জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার জেরিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান, নাইক্ষংছড়ি উপজেলা নিবাহী অফিসার সাদিয়া আফরিন কচি" সদর উপজেলা নিবার্হী অফিসার তৌছিফ আহমেদ, এছাড়া থানছি, লামা,আলীকদম রুমা ও রোযাংছড়ি উপজেলা নিবাহী অফিসারসহ সরকারি বেসরকারী উর্ধতন কর্মকর্তা এবং ভূমি ও গৃহহীন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য রাখতে গিয়ে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, পার্বত্য এলাকায় কেউ গৃহহীন থাকবে না। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল সম্প্রদায়ের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে আর তারই সুফল পাচ্ছে দেশের সাধারণ জনসাধারণ।
এসময় মন্ত্রী আরও বলেন, পার্বত্য এলাকায় যে উন্নয়ন হচ্ছে তাতে আগামী কয়েক বছরে এই এলাকার শিক্ষা , স্বাস্থ্য ও যোগাযোগ খাতে ব্যাপক উন্নয়ন সকলের চোঁখে পড়বে এবং পার্বত্যবাসী সরকারের এই সুফল ভোগ করছে এবং করে যাবে।
এসময় মুজিববর্ষ উপলক্ষে প্রথম পর্যায়ে বান্দরবানের সাতটি উপজেলার ৩শত ৩৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান উপলক্ষে গৃহ হস্তান্তরের সনদপত্র হাতে তুলে দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। নতুন ঘর ও জমির সনদপত্র হাতে পেয়ে আনন্দে আবেগ আপ্লুত হয়ে পড়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের সদস্যরা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় , বান্দরবানের সাত উপজেলায় ৬হাজার ৮শত ৬৭ জন গৃহহীন পরিবারের তালিকা করা হয়েছে এবং প্রথম পর্যায়ে ২হাজার ১শত ৩৪টি বাড়ী তৈরির কাজ চলমান রয়েছে এবং প্রাথমিকভাবে তৈরি ৩শত ৩৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর দেয়া শেষে পর্যায়ক্রমে বাকীদের গৃহ হস্তান্তরের সনদপত্র প্রদান করা হবে।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited