মহালছড়ি প্রতিনিধি | ০১:১৫ পিএম, ২০২১-০১-২৬
খাগড়াছড়ি জেলার মহালছড়ি থেকে চুরি হয়ে যাওয়া মোটর সাইকেল সহ খাগড়াছড়ির চেঙ্গী স্কোয়ার থেকে একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে সাধারণ জনতা।
২৫ জানুয়ারী সোমবার সন্ধ্যার দিকে খাগড়াছড়ির চেঙ্গী স্কোয়ারে মোটরসাইকেল নিয়ে একজনকে সন্দেহজনক ভাবে ঘুরাঘুরি করতে দেখলে সেখানে অবস্থানরত সাধারণ জনতা উক্যচিং মারমা নামের একজনকে আটক করে। পরে তার মোটরসাইকেল দেখে নিশ্চিত হওয়া যায় যে সেটি মহালছড়ি থেকে চুরি হয়ে যাওয়া মোটরসাইকেল। এরপর আটক ব্যক্তিকে খাগড়াছড়ির থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং ২৫ জানুয়ারি রাতেই তাকে মহালছড়ি থানায় নিয়ে আসা হয়। আটক ব্যক্তি উক্যচিং মারমা মহালছড়ি উপজেলার চৌংড়াছড়ি মগপাড়া গ্রামের মংশিলা মারমার ছেলে।
২৪ জানুয়ারি রবিবার রাতে মোটরসাইকেল চুরি হওয়ায় ২৫ জানুয়ারী সোমবার সকালে মহালছড়ি থানায় একটি সাধারণত ডায়েরি করা হয়। এই বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনসার্জ জাহাঙ্গীর নিশ্চিত করেন যে, আটক ব্যক্তিকে মহালছড়ি থানায় নিয়ে আসা হয়েছে। তিনি আরো বলেন উক্ত আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং এই আসামীর সাথে অন্য কারোর সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য গত ২৪ জানুয়ারি রাতে মহালছড়িতে একাধিক চুরির ঘটনা ঘটে। হঠাৎ একাধিক চুরির ঘটনায় আতংকিত হয়ে পরে মহালছড়ি এলাকাবাসী। এই রাতেই একটি মোটর সাইকেল মহালছড়ির বাবুপাড়া গ্রাম থেকে চুরি হয়ে যায়। একই রাতে বাবুপাড়ার একাধিক দোকানে চুরি হয় এবং মহালছড়ির কেঙ্গালছড়ি জ্ঞানোদয় বৌদ্ধ বিহার থেকে দান বক্স সহ বিভিন্ন গুরত্বপূর্ণ জিনিষ পত্র চুরি হয়ে যাওয়ারও খবর পাওয়া যায়।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited