বান্দরবান প্রতিনিধি | ১২:১৯ এএম, ২০২১-০১-২৯
জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচীর আওতায় ২০২৩ সালের মধ্যে বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে বান্দরবান জেলায় ব্যাপকহারে কুকুরকে টিকাদান (এমডিভি) কার্যক্রম থানচিতে অবহিতকরণ সভা আয়োজন করা হয়েছে।
২৭ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলা স্বস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা স্থাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ওয়াহিদুজ্জামান মুরাদ সভাপতিত্বে জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচী আওয়তায় এই উপজেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত করা হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতাউল গনি ওসমানী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন, থানচি থানা সহকারী কর্মকর্তা শাওন, থানচি উপজেলা প্রেসক্লাব সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম ও মেডিক্যাল অফিসার মোঃ নূরুল আলম প্রমুখ।
স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশ ব্যাপী ব্যাপকহারে কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান (এমডিভি) কার্যক্রমের আওতায় এ পর্যন্ত দেশের ৬২টি জেলায় সকল উপজেলায় ১ম রাউন্ড এবং সমগ্র গাজীপুর, মানিকগঞ্জ, মাদারীপুর, পাবনা ও নীলফামারী জেলায় ২য় রাউন্ড ও সমগ্র গাইবান্ধা ও সিরাজগঞ্জ জেলায় ৩য় রাউন্ড টিকাদান কার্যক্রমের আওতায় প্রায় সতের লক্ষ আশি হাজার কুকুরকে জলাতঙ্কের প্রতিষেধক কর্মসূচীর আওতায় টিকা প্রদান করা হয়েছে।
ডাঃ ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, জলাতঙ্ক জীবানুবাহি প্রাণি দ্ধারা আক্রান্ত হলে ক্যাটেগরি অনুয়ায়ী এর ব্যবস্থা গ্রহন করতে হবে।
ক্যাটেগরি ১ লেহন (চাটা) শরিরের উপর দিয়ে হেঁটে যাওয়া। মনে মনে ভয় লাগবে, সন্দেহ হবে। সন্দেহ দূর করার জন্য চাটার বা হেঁটে যাওয়ার স্থানে সাবান পানি দিতে হবে। যদি না জ্বলতে থাকে তাহলে প্রতিরোধের জন্য শুধু ওয়াশিং দিতে হবে, ভ্যাকসিন দিতে হবে না। যদি জ্বলতে থাকে ( জ্বালা পোড়া) তাহলে বুঝতে হবে চামড়াতে এ ক্ষত হয়েছে। ভাইরাস ( যদি লালায় বা নখ থেকে থাকে) ক্ষত দিয়ে ভিতরে ঢুকে যেতে পারে। প্রতিরোধের জন্য ওয়াশিং এবং ভ্যাকসিন দিতে হবে। ক্যাটেগরি ২ আঁচড় (যত ছোট বা সামান্যই হোক) এবং রক্ত গড়িয়ে যদি না পড়ে তাহলে ক্যাটেগরি ২ রক্ত গড়িয়ে পড়লে অন্য হিসাব এর প্রতিরোধ হচ্ছে ওয়াশিং এবং ভ্যাকসিন দিতে হবে। ক্যাটেগরি ৩ কামড় বা আঁচড় যেখানে রক্ত বের হয়ে গড়িয়ে পড়বে সেই ক্ষেত্রে ওয়াশিং, ভ্যাকসিন এবং আরআইজি দিতে হবে।
প্রধান অতিথি বলেন, জাতীয় জলাতঙ্ক নির্মূল এই কর্মসূচী অত্যন্ত গুরুত্বপূর্ন এবং খুবই ভাল বিষয়। কিন্তু এই জলাতঙ্ক প্রতিরোধ টিকাদান কর্মসূচী সঠিক ভাবে বাস্তবায়ন এই এলাকার জন্য অত্যন্ত জরুরী ও কষ্টসাধ্যও বটে। যার জন্য স্থানীয় জনপ্রতিনিধিসহ সকল স্তরে জনগনের সহযোগিতা নিয়ে এই কাজ সম্পন্ন করার জন্য তিনি আহব্বান জানান।
অবহিতকরণ সভায় এমডিভি কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, টিকাদান কর্মসূচীর সদস্য, সাংবাদিক ও প্রাথমিক শিক্ষা অফিসের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited