কাপ্তাই প্রতিনিধি | ০৩:২৬ পিএম, ২০২০-০৯-১৪
খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি জেলা সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, একজন মহিলা স্বাবলম্বী হলে তাঁর পরিবার এমনকি সমাজ স্বাবলম্বী হয়। আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন ঘটাতে হবে। একটি মেশিন থেকে আয় বৃদ্ধি করে আরও মেশিন ক্রয় করে নিজেদের সংসারকে পরিপূর্ণ করতে হবে।
সোমবার (১৪ই সেপ্টেম্বর) সকালে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে দুঃস্থ মহিলাদের সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাঙামাটি জেলা পরিষদের সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমার সভাপতিত্বে কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, রাঙামাটি জেলা পরিষদের সদস্য সান্তনা চাকমা, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল।
এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবি, রাইখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক সহ বাকী ইউপি চেয়ারম্যানদ্বয়, উপজেলা আওয়ামীলীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, ইউপি সদস্য এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা। অনুষ্ঠানে কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নের ৪৯জন দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited