হাটহাজারী প্রতিনিধি | ১১:০৮ পিএম, ২০২১-০১-৩০
চট্টগ্রামের হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনার পর হমায়রা (১৫) নামে এক মাদ্রাসার ছাত্রী নিখোঁজ রয়েছে।
শুক্রবার(৩০ জানুয়ারী) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয় বলে ক্ষতিগ্রস্ত পরিবার সুত্রে জানা গেছে।
স্থানীয় সুত্রে জানা যায়,উপজেলার গড়দুয়ারা মুল্লুক চৌধুরী বাড়িতে অগ্নিকান্ড সুত্র পাত হলে তা মুহুত্বে মধ্যে ছড়িয়ে পড়ে।
স্থানীয় লোকজন এসে আগুন নিভানোর চেষ্টার পর হাটহাজারী ফায়ার সার্ভিসকে খবর দিলে ১টি ইউনিট ঘটনাস্থল পৌছে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে নেয়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যারা সাংবাদিকদের জানায়,স্থানীয় আবু তৈয়বের মাদ্রাসা পড়ুয়া দশম শ্রেণীর ওই ছাত্রী রাতে তাহাজ্জুদ নামাজ পড়তে গ্যাস এর চুলায় পানি গরম করতে গেলে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্পোরিত হলে মুহুত্বের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। তার পরিবারের সদস্যারা কোনো মতে ঘর থেকে বের হলেও বাইরে এসে তাকে খুজতে থাকেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত(সাড়ে ৮টা) তাকে খুজে পাওয়া যায়নি।
এতে আগুনে পুড়ে ছাই হয়ে যায় মাস্টার সাহাব উদ্দিন, মোঃ শওগত, মোঃ ইকবাল টিটুসহ মোঃ হারুনের বসতঘর। এতে ৩০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্তরা।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited