নুরুল কবির | ০৬:৩৬ পিএম, ২০২১-০২-০১
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় দুই দিনের সফরে ১শ ৩৬কোটি টাকার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
প্রথমদিন দোছড়ি ইউনিয়নে ৭০কোটি এবং গতকাল উপজেলা সদরে ৬৫কোটি টাকার এসব উন্নয়ন কাজ উদ্বোধন করা হয়।
এরমধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির ১২কোটি ৯৬লক্ষ টাকার ৯টি প্রকল্প, শিক্ষা প্রকৌশল বিভাগের ৪৮কোটি ৫৯লক্ষ টাকার ২টি এবং পার্বত্য জেলা পরিষদের ৩কোটি ৯৭লক্ষ টাকার ৮টি প্রকল্প রয়েছে।
বিভিন্ন উন্নয়নকাজ উদ্বোধকালে পার্বত্যমন্ত্রী পাহাড়ে চলমান উন্নয়নের বর্ণনা দিয়ে বলেছেন, যতদিন ক্ষমতায় আছি পাহাড়ের মানুষকে স্বাবলম্বী করার চেষ্টা করে যাবো। জননেত্রী শেখ হাসিনা আমার শক্তি। তার নেতৃত্বে দেশের উন্নয়ন হচ্ছে, দেশের মানুষের কল্যাণ হচ্ছে। আজ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। এই অর্জন বাংলাদেশের সকল মানুষের।
নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো: শফিউল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল পিপিএম, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি,পার্বত্য আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র নির্বাহী প্রকৌশলী মো” জিল্লুর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান নির্বাহী প্রকৌশলী আবু বিন মো: ইয়াছির আরাফাত, পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, ক্যানে ওয়ান চাক, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল।
জেলা আওয়ামীলীগ সদস্য তসলিম ইকবাল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান, সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার, বাইশারী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম, ঘুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরসহ জেলা-উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে মন্ত্রী নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র ও সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এলজিএসপি-৩ থেকে বিভিন্ন সামগ্রী বিতরণ করেন।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited