আল মামুন | ০২:৩৩ পিএম, ২০২১-০২-২৫
বাঘাইছড়িতে প্রকাশ্য দিনে-দুপুরে পিআইও’র অফিসে ঢুকে ইউপি সদস্য সমর বিজয় চাকমাকে গুলি করে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
বৃহস্পতিবার সকাল ১১টায় সাংগঠনটি খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে শহরের শাপলা চত্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন থেকে বক্তারা অভিলম্বে সন্তু লারমার সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবী জানান।
এতে বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে সন্তু লারমা সন্ত্রাসী কর্মকা-ের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা গ্রহণ করা জরুরী হয়ে পড়েছে। সে সাথে সরকারের প্রতি পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে সন্তু লারমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করার জোর দাবী জানান সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় সন্তু লারমাকে পার্বত্য চট্টগ্রামে তাকে অবাঞ্চিত ঘোষনা করে তার অপতৎপরতার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে বলে হুশিয়ারী জানান তারা।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল মজিদ এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর কবির,কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যক্ষ আবু তাহের, খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক লোকমান হোসেন,সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ আসাদ।
বুধবার দুপুরে বাঘাইছড়ি উপজেলা পরিষদের পিআইও অফিসে ঢুকে সন্তু লারমার সশস্ত্র সন্ত্রাসীরা এমএন লারমা সমর্থিত জেএসএস নেতা ও রূপকারী ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার সমর বিজয় চাকমাকে হত্যা করা হয় বলে এতে জানানো হয়।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited