আল মামুন | ০৯:১৯ পিএম, ২০২১-০২-২৫
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা সমর্থিক জেএসএস) এর বাঘাইছড়ি থানা কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও ইউপি সদস্য সমর বিজয় চাকমাকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) সমর্থিক পাহাড়ী ছাত্র পরিষদ পিসিপি উদ্যোগে শহরের মহাজনপাড়া থেকে বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে।
পিসিপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জগদীশ চাকমার সভাপতিত্বে ইউপিডিএফ গণতান্ত্রিক সমর্থিক পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় সভাপতি দীপন চাকমা, এমএন লারমা জেএসএস কেন্দ্রীয় যুব সমিতির সভাপতি জ্ঞান প্রিয় চাকমা, জেএসএস রাঙ্গামাটি জেলা কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক সুমেধ চাকমা ও জেএসএস খাগড়াছড়ি সদর থানা কমিটির সভাপতি প্রত্যয় চাকমা এতে বক্তব্য রাখেন।
বক্তারা, বাঘাইছড়িতে প্রকাশ্য দিনে-দুপুরে পিআইও’র অফিসে ঢুকে ইউপি সদস্য ও জেএসএস) এর বাঘাইছড়ি থানা কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক সমর বিজয় চাকমাকে গুলি করে হত্যার প্রতিবাদে জানিয়ে অভিলম্বে সন্তু লারমাসহ তার সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবী জানান।
এ সময় বক্তারা, সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএসকে “পার্বত্য চট্টগ্রাম জঙ্গি সংগঠন সমিতি” আখ্যায়িত করে সন্তু লারমাকে আঞ্চলিক পরিষদ থেকে প্রত্যাহার বঙ্গবন্ধুর খুনীদের মত পার্বত্য চট্টগ্রামে একের পর এক হত্যার জন্য ফাঁসি দেওয়ার অনুরোধ জানান জানান সরকারের প্রতি।
খুনী সন্তু লারমা পাহাড়ে অরাজকতা সৃষ্টি করে শান্তি নষ্ট করছে মন্তব্য করে তার লালিত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে নিয়ে শান্তি চুক্তি বাস্তবায়নের দাবী জানান তারা। পাশপাশি সন্তু লারমার এ হত্যাকা-ের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে বলে হুশিয়ারী জানান তারা।
বুধবার দুপুরে বাঘাইছড়ি উপজেলা পরিষদের পিআইও অফিসে ঢুকে সশস্ত্র সন্ত্রাসীরা সমর বিজয় চাকমাকে হত্যা করে পালিয়ে যায়।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited