আল মামুন | ০৯:২১ পিএম, ২০২১-০২-২৫
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৪টি ইটভাটাকে ৫ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট। আইন অমান্য করে ইটভাটায় ফসলি জমির মাটি ব্যবহার ও ইটভাটায় কাঠ পোড়ানোর দায়ে এই জরিমানা করা হয়।
বৃহস্পতিবার দুপুরে মাটিরাঙ্গা পৌর শহরের বিভিন্ন ইটভাঁটায় পৃথকভাবে ভ্রাম্যমান আদালত এই অভিযান পরিচালনা করেন খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাজ্জাদ হোসেন ও প্রশান্ত চক্রবর্তী।
খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাজ্জাদ হোসেন বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ১৬ ধারামতে ইটভাটায় ফসলি জমির মাটি ব্যবহার ও অবৈধ ভাবে বনের কাঠ পোড়ানোসহ লাইসেন্স না থাকায় চার ইটভাটার মালিককে ৫ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
আগামীতেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান,খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাজ্জাদ হোসেন।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited