খাগড়াছড়ি প্রতিনিধি | ০৯:২১ পিএম, ২০২১-০৩-০১
খাগড়াছড়ির মহালছড়িতে পাহাড় কাটার দায়ে ৭ জনকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ১ মার্চ (সোমবার) মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রিয়াংকা দত্ত মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের চৌংড়াছড়ি গ্রামে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ৭ জনকে নগদ ১ লক্ষ টাকা আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
১৯৯৫ সালের পরিবেশ আইন ৬ (খ) ধারায় এই জরিমানা করা হয়। মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত ও সহকারী ভূমি কমিশনার তাহমিনা আফরোজ ভূইয়া উপস্থিতিতে মোঃ আজিবরকে ২০ হাজার টাকা, মোঃ সুরুৎজামানকে ২০ হাজার টাকা, মোঃ রবি চাঁদকে ২০ হাজার টাকা, মোঃ তারা মিয়াকে ১০ হাজার টাকা, মোঃ আতোয়ারকে ১০ হাজার টাকা, মোঃ সহিদকে ১০ হাজার টাকা এবং মোঃ ইসহাককে ১০ হাজার টাকাসহ মোট ৭ জনকে ১ লক্ষ টাকা জরিমানা করেন।
এই বিষয়ে মহালছড়ি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তাহমিনা আফরোজ ভূইয়া বলেন, ভবিষ্যতে পাহাড় কাটবেনা এই মর্মে মুচলেকা দেয়ার পরিপ্রেক্ষিতে সকলকে উক্ত অর্থ জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত বলেন, ভ্রাম্যমাণ আদালতের এই রকম কার্যক্রম চলমান থাকবে, এমনকি ভবিষ্যতে কেউ পাহাড় কাটলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited