খাগড়াছড়ি প্রতিনিধি | ০১:০১ পিএম, ২০২০-০৯-১৯
খাগড়াছড়ির গুইমারা উপজেলাধীন সিন্দুকছড়ি বাজার প্লট নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি দখলের চেষ্টার অভিযোগ। ময়ফুল বেগম ইতিপূর্বে উছাই মগ নামক ব্যক্তির নিকট থেকে ০.২৮ শতক জায়গা ক্রয় করে। পরে সেখানে দোকান প্লট নির্মাণ ও তার পেছনে গাছপালা সৃজন করেছে বলে দাবী করেন।
এ সময় পরিবারটি অভিযোগকারী বলেন, অপর পক্ষ জায়গা দখলের চেষ্টা, ভাংচুর ও হুমকি দিলে, গুইমারা থানায় তিনজনের নামে একটি অভিযোগ করে ময়ফুল বেগম-এর স্বামী মোহাব্বত আলী। অভিযুক্তরা হলেন,আলম শেখ, নাজমুল শেখ ও নাছির।
একই ঘটনায় আলম শেখও তিনজনকে অভিযুক্ত করে গুইমারা থানায় পাল্টা অভিযোগ করে। সে পরিবারও মোহাব্বত আলী, তার স্ত্রী ময়ফুল বেগম ও তাদের প্রতিবন্ধী ছেলে নাজিম হোসেনকেও জায়গা দখলের পাল্টা অভিযুক্ত করেন। অভিযোগের ভিত্তিতে গুইমারা থানা পুলিশ তদন্ত করে দুই পক্ষের দেওয়া দু’টি সাধারণ ডায়েরী করেন।
জানা যায়, অভিযোগকারী মোহাব্বত আলীর স্ত্রী ময়ফুল বেগমের নামে ক্রয়কৃত জায়গা, বিক্রেতা উছাই মগ, পিতা-মৃত মংছাই মগ,২২৬নং সিন্দুকছড়ি মৌজার খতিয়ান ৫/ক হতে ০.২৮ শতক ২য় শ্রেণির জমি রেকর্ড সংশোধনের মাধ্যমে ময়ফুল বেগম জমির মালিক হন।
কিন্তু অপরদিকে বিরোধকৃত জায়গা আলম শেখসহ একাধিক লোকজন খাস জায়গা হিসাবে দাবী করছে। বর্তমানে আলম শেখসহ অন্যান্য ব্যক্তিরা খাস জায়গায় দাবী করে দোকানপ্লট করে বাজার ফান্ড থেকে বন্দোবস্তীর আবেদন করেছে।
স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে এলাকাবাসী দাবী করেন, জমির মালিক যে জায়গা ময়ফুল বেগম’র কাছে বিক্রি করেছে, তা সহকারী কমিশনার (ভূমি)’র মাধ্যমে আমিন-কানুনগো দ্বারা পরিচিহ্নিত করে বুঝিয়ে দিলে,সকল বিরোধ মীমাংসা হয়ে যায়।
এ বিষয়ে গুইমারা থানার এসআই শরিফুল ইসলাম জানান, দুই পক্ষই বিরোধকৃত জায়গা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছে। এই বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited