আল মামুন | ০৭:১২ পিএম, ২০২১-০৩-০৪
দশম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে করা মামলায় শিক্ষক সোহেল রানাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ির চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমানের আদালতে অভিযুক্ত শিক্ষককে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন। যৌন হয়রানীর শিকার শিক্ষার্থী খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্রী।
পুলিশ জানায়, খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রীকে গত ২৫ ফেব্রুয়ারী কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন ওই প্রতিষ্ঠানের শিক্ষক সোহেল রানা। এ ঘটনায় ছাত্রীর বাবা গত ২ মার্চ খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করে। এরই ধারাবাহিকতায় গত বুধবার রাতে ঢাকার আগারগাওঁ এলাকা থেকে অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহম্মদ রশীদ জানান, তথ্য প্রযুক্তির সাহায্যে ধর্ষণ চেষ্টার মামলায় অভিযুক্ত আসামীকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত শেষে দ্রুত এ মামলার প্রতিবেদন জমা দেওয়া হবে।
প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারী খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক অফিস কক্ষে ডেকে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। ২৮ ফেব্রুয়ারী শিক্ষকের বিরুদ্ধে প্রতিষ্ঠান প্রধানের কাছে লিখিত অভিযোগ করেন ওই ছাত্রী।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited