আল মামুন | ০৬:০৫ পিএম, ২০২০-০৯-১৯
খাগড়াছড়ির গুইমারা উপজেলাধীন হাতিমুড়া এলাকা থেকে আরিফ হোসেন (১৮) নামক এক মোটরসাইকেল ড্রাইভারকে অপহরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২০) রাত সাড়ে ১০টার দিকে ভাড়ার কথা বলে তাকে অপহরণ করা হয়।
অপহৃতের পরিবার জানায়, একই এলাকার নুর হোসেন কোম্পানীর মেজো ছেলে ইয়াবা পাচার ও ডাকাতি মামলার আসামী ইমরান হোসেন এই অপহরণ করেছে। অপহৃত আরিফ হোসেন হাতিমুড়া এলাকার মোস্তফা মিয়া’র ছোট ছেলে। অপহরণের খবর পেয়ে তার পরিবার ছেলেকে উদ্ধারের জন্য মরিয়া হয়ে উঠেছে স্বজনরা। এছাড়াও হাতিমুড়ার স্থানীয় পুলিশ ফাঁড়ির আইসি মকবুল হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি তিনি তার পরিবার ও স্থানীয় লোকজনের মুখে শুনে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করেছেন।
উল্লেখিত ঘটনার আগে গতকাল দুপুর প্রায় দেড়টায় অপহরণকারী ইমরান হোসেন ভাড়ায় আরিফ হোসেনের মোটরসাইকেল নিয়ে গুইমারায় যায়। তারপর রাতে ইমরান হোসেন, আরিফ হোসেনের মোটরসাইকেল ভাড়ায় নিয়ে চট্টগ্রাম মহাসড়কের দিকে নিয়ে যায়। পরবর্তীতে চট্টগ্রাম থেকে আসা অপরিচিত আরো তিনজন লোকসহ হাতিমুড়া এলাকায় ঘুরাঘুরি করতে দেখা যায়। পরে সে লোকগুলোকে রাতেই একটি সিএনজি রিজার্ভ করে চলে যেতে দেখেছে বলে স্থানীয়রা।
অপহরণ করার পর ইমরান হোসেন অপহৃত আরিফের মোবাইল থেকে তার বাসায় কল দিয়ে, ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে এবং টাকা না পেলে তাকে মেরে ফেলার হুমকি দেয় বলে অপহৃত’র পরিবারের সদস্যরা জানায়। সে সাথে আরিফ বড়দিঘীর পাড় জিম্মি অবস্থায় আছে বলে মোবাইলে জানায় এবং বিকাশে টাকা পাঠাতে বলে। পরে অপহরণকারীর বড় ভাই জাহিদ, ইমরানের সাথে যোগাযোগ করে, অপহৃত আরিফ হোসেনকে উদ্ধার করার জন্য তার পিতা মোস্তফা মিয়া ও মামা আকবর আলী’কে নিয়ে চট্টগ্রাম বড়দিঘীর পাড়ের উদ্দেশ্যে রওনা দেয়।
গুইমারা থানার ওসি মো: মিজানুর রহমান বলেন, অপহরণের বিষয়ে থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited