আল মামুন | ০৮:১৯ পিএম, ২০২১-০৩-০৭
গুইমারা উপজেলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে আওয়ামীলীগ। দিনটি পালনের লক্ষ্যে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রবিবার (৭মার্চ) সকালে উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে,খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও গুইমারা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মেমং মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবু তাহের,সমিরণ পাল,আইয়ুব আলী মেম্বার,সাংগঠনিক সম্পাদক রামপ্রুচাই চৌধুরী,উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব শীল, ছাত্রলীগ সভাপতি আনন্দ সোম প্রমুখ।
সভায় বক্তারা তাদের বক্তব্যে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে,ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য স্ব স্ব অবস্থান থেকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরায় আহবান জানান।
তার আগে সকালে খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও গুইমারা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মেমং মারমার নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited