খাগড়াছড়ি প্রতিনিধি | ১২:৩৬ এএম, ২০২১-০৩-০৯
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান,এমপি বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ দেশ গড়ার স্বপ্ন ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের । তিনি বেঁচে থাকলে বাংলাদেশ আজ সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত হয়ে থাকতো।
সোমবার (৮ই মার্চ ২০২১) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সুধী সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে যোগ্য নেতৃত্বে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত গড়ে তুলে বিশ্ব দরবারে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছে বলে তিনি এ সময় মন্তব্য করে সরকারের নানামূখী উন্নয়নের কথা তুলে ধরেন।
তিনি আরো বলেন, শেখ হাসিনা আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের মর্যাদায় অধিষ্ঠিত করার ঘোষণা দিয়ে কাজ করে যাচ্ছেন। এরই মধ্যে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে কাজ অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টি সিনিয়ন সহ সভাপতি মনোরঞ্জন শীল গোপাল এমপি,পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত আসনের এমপি বাসন্তি চাকমা এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরীসহ বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিরা এতে অংশ নেয়।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited