খাগড়াছড়ি প্রতিনিধি | ১২:৩৮ এএম, ২০২১-০৩-০৯
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেছেন, জনগণের সুপেয় পানির অধিকার নিশ্চিতে জনস্বাস্থ্য বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের অবদান অনস্বীকার্য্য। মানুষসহ প্রতিটি প্রাণির জন্য পানি যেমন অপরিহার্য্য।
কিন্তু মানুষের জন্য সুপেয় এবং বিশুদ্ধ পানির কোন বিকল্প নেই। ভূ-প্রাকৃতিক কারণে পার্বত্যাঞ্চলের অনেক এলাকায় সুপেয় পানির সংস্থান করা চ্যালেঞ্জিং। তবু বিভাগটির একাগ্রতায় খাগড়াছড়ি পার্বত্য জেলার অনেক দুর্গম ও প্রত্যন্ত জনপদে মানুষ ধীরে ধীরে সুপেয় পানির আওতায় আসছে।
তিনি সোমবার বিকেলে খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-এর উদ্যোগে নির্বাহী প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তাদের বিদায়-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিভাগটির নিজস্ব মিলনায়তনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের আহ্বায়ক পার্থ ত্রিপুরা জুয়েল’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলী রেবেকা আহসান, বিদায়ী নির্বাহী প্রকৌশলী মো: ফজির উদ্দিন এবং খাগড়াছড়ি ঠিকাদার কল্যাণ সমিতি’র সা: সম্পাদক ও রাজনীতিক মো: দিদারুল আলম।
সভায় গত কয়েক বছর ধরে জেলার জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ থেকে অবসরে যাওয়া বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।
এসময় পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: সাইফুল্ল্যাহ, জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরীসহ জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভাগীয় ঠিকাদাররা উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited