আল মামুন | ০২:৫৭ পিএম, ২০২১-০৩-১০
খাগড়াছড়ি জেলার রামগড়ের জগন্নাথপাড়া এলাকায় রের্কডীয় ভুমিতে জোরপুর্বক দখল করে বসবাস এবং অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবীতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
বুধবার খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুমির মালিক নিলুফা আক্তার অভিযোগ করেন, দখলদাররা প্রভাবশালী হওয়ায় তারা কোন প্রতিকার পাচ্ছে না। উল্টো প্রতিনিয়ত হুমকির সম্মুখীন হচ্ছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তারভীর হোসেন। এসময় নিলুফা আক্তার, তার স্বামী মোতাহের হোসেন মিলন,ছোট ছেলে ইনহাস হোসেন ইভান উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, ২০০৩ সালে রামগড় উপজেলার ২৩৫ নং নাকাপা মৌজার ১৬৮/২২৬ হোল্ডিং এর ১১০৬ দাগে ৪০ শতক ভুমি ক্রয় করে নিজ নামে রের্কডভুক্ত করে খাজনাদি পরিশোধ করে আসছেন। উক্ত ভুমির কিছু অংশ সুনীল ঘোষ, রাজন মালি ও সুজন বড়–য়া ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল।
নতুন ঘর নির্মান ও সংস্কারের প্রয়োজনে ঘর ছেড়ে দিলে বল্লে তারা ছেড়ে যেতে অস্বীকার করে এবং ভাড়া প্রদানও বন্ধ করে দেয়। ফলে বাধ্য হয়ে আদালতে মামলা দায়ের করেন। ২০১২ সালে বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ ৩০ দিনের মধ্যে দখলদারদের ভুমি ত্যাগ করার নির্দেশ দিয়ে রায় প্রদান করেন। কিন্তু রায়ের পর ৯ বছর অতিবাহিত হলেও অভিযুক্তরা দখল ছাড়ছে না।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়,এ ব্যাপারে থানা পুলিশের দারস্থ হয়েও কোন প্রতিকার পাচ্ছেন না। উল্টো তাদের অব্যাহত হুমকীতে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited