আল মামুন | ১০:০৩ পিএম, ২০২১-০৩-১১
খাগড়াছড়ির দীঘিনালায় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ মূল এর স্বশস্ত্র সন্ত্রাসী সুনীল চাকমা ওরফে সুভাষ (২৭)’ নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে নিরাপত্তাবাহিনী। বুধবার গভীর রাতে তাকে আটক করা হয়।
তার কাজ থেকে একটি ৭.৬৫ চায়নাা পিস্তল, ১টি ম্যাগজিন, ৫ রাউন্ড এ্যামোনিশেন,নগদ ১৭ হাজার ৬শ ৩৫টাকা,দুটি মোবাইল ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করে নিরাপত্তাবাহিনী। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব।
নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, গোয়েন্দা তথ্যে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে দীঘিনালা জোনের অধিনস্থ বাবুছড়া ক্যাম্প এলাকা থেকে অন্যান্য বাহিনীর সদস্যদের সমন্বয়ে এ্যামবুশ পরিচালনা করা হয়।
এসময়, মটরসাইকেল নিয়ে বাবুছড়া থেকে দীঘিনালা যাওয়ার পথে আরোহিদের চ্যালেঞ্জ করলে বাইক থেকে একজন লাফ নিয়ে পালিয়ে যাওয়ার সময় ওপারেশন দল সুনীল চাকমা ওরফে সুভাষকে আটক করে।
এ সময়, একটি ৭.৬৫ চায়নাা পিস্তল,১টি ম্যাগজিন, ৫ রাউন্ড এ্যামোনিশেন,নগদ ১৭ হাজার ৬শ ৩৫টাকা,দুটি মোবাইল ও চাঁদা আদায়ের রশিদসহ সুভাষ চাকমা ওরফে আটক করে নিরাপত্তাবাহিনী ওপারেশন দলটি।
সে একজন চিহিৃত অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত দাবী করে সূত্র জানায়, অবৈধ চাঁদার জন্য সে দীর্ঘ ধরে এলাকায় সাধারণ মানুষকে হয়রানী,নির্যাতন করে আসছে। তার আটকের খবরে স্বস্থি ফিরে এসেছে জনমনে। এ ধরনের অভিযান আগামীতে চলমান থাকবে বলে সূত্রটি জানায়।
এছাড়াও গত ১লা মার্চ দীঘিনালা সেনা জোন অভিযান চালিয়ে প্রসীতপন্থী ইউপিডিএফের স্বশস্ত্র ৪ সন্ত্রাসীকে অস্ত্র,গোলাবারুদ ও বিপুল পরিমান চাঁদার টাকাসহ আটক করে। পাহাড়ের আঞ্চলিক স্বশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ এর চাঁদাবাজিস ও বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকান্ডে সাধারণ জনগণের জীবনযাত্রা দুর্বিষহ করে তুলেছে বলে সূত্রটি দাবী করে।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited