আল মামুন | ১২:৩৮ পিএম, ২০২১-০৩-১৭
খাগড়াছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। বুধবার সকালে বিশেষ দোয়া মাহফিল,প্রার্থনা সভা,কোক কাটা,জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বর্ণাঢ্য র্যালী ও টাউনহলস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
সকালে শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির নেতৃত্বে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন কেক কাটেন। এতে সংরক্ষিত আসনের এমপি বাসন্তী চাকমা, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা,জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু,খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও দলের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী,মংক্যচিং চৌধুরী,কল্যাণ মিত্র বড়–য়া এতে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সিনিয়র নেতা দিদারুল আলম দিদার, এমএ জব্বার,এ্যাড. আশুতোষ চাকমা,পার্থ ত্রিপুরা জুয়েল,নিলোৎপল খীসা, জুয়েল চাকমা খোকনেশ^র ত্রিপুরা,জেলা যুবলীগ নেতা ইসমাইল হোসেন,মহিলা আওয়ামীলীগ নেত্রী শাহিনা আক্তার,শতরূপা চাকমা,যুব মহিলা আওয়ামীলীগ নেত্রী ফারজানা আজম, জেলা ছাত্রলীগ সভাপতি উবিক মোহন ত্রিপুরাসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা করে সংগঠনটি।
এছাড়াও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনসহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আলাদা আলাদা ভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান,পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত আসনের এমপি বাসন্তী চাকমা,খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপুসহ সদস্যরা, খাগড়াছড়ি পৌরসভা মেয়র নির্মলেন্দু চৌধুরী, পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ গণতান্ত্রিকসহ বিভিন্ন সংগঠন।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited