খাগড়াছড়ি প্রতিনিধি | ০১:২৭ এএম, ২০২১-০৩-২৬
একাত্তরের মহান শহীদদের স্মরণে শহীদ মিনারে ‘দীপশিখা কর্মসূচি’ পালন করেছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)।
বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত এই কর্মসূচিতে সাংবাদিক ছাড়াও মুক্তিযুদ্ধের সপক্ষের বিভিন্ন রাজনীতিক-জনপ্রতিনিধি-আইনজীবি-সংস্কৃতিকর্মী-ছাত্র-যুবক এবং স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।
কর্মসূচি চলাকালে সংহতি জানাতে এসে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, জাতির জনক বঙ্গবন্ধু’র জন্মশত বার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালে একাত্তরের পরাজিত এবং তাদের দোসররা নানা অজুহাতে দেশে নানামুখী অপচেষ্টা চালাচ্ছে।
অন্যান্য বক্তারা বলেন, পবিত্র ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিশেবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। এই অপশক্তিকে রুখে দেয়ার জাতি-ধর্ম-দল-মত নির্বিশেষে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।
কেইউজে’র প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আজম’র সভাপতিত্বে এবং বর্তমান সভাপতি প্রদীপ চৌধুরী’র সঞ্চালনায় ‘দীপশিখা কর্মসূচি’ চলাকালে সংহতি বক্তব্য প্রদান করেন, খাগড়াছড়ি পৌর সভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সা: সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সা: সম্পাদক এম. এ. জব্বার, জেলা ক্রীড়া সংস্থা’র সা: সম্পাদক জুয়েল চাকমা, খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ, খাগড়াছড়ি প্রেসক্লাব’র সা: সম্পাদক আবু দাউদ, পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী এবং কেইউজে’র সা: সম্পাদক সৈকত দেওয়ান।
কর্মসূচিতে এছাড়া মাটিরাঙা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সা: সম্পাদক বিশ্বজিত রায়দাশ, আইনজীবি নুরুল্লাহ হিরো এবং ইকোবাবু চাকমা সংহতি প্রকাশ করেন।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited